নেত্রকোণায় সংঘর্ষে টেটাবিদ্ব হয়ে যুবক নিহত

আপডেট : ৩১ অক্টোবর ২০২৬, ১১:৫৬ এএম

নেত্রকোণার কলমাকান্দায় দুই পক্ষের সংঘর্ষে বুকে টেটাবিদ্ধ হয়ে একজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও তিনজন।
শুক্রবার রাত সোয়া ৯টার দিকে উপজেলার পোগলা ইউনিয়নের খাতে সালেঙ্গা গ্রামে এ ঘটনা হয়।

নিহত সাদ্দাম মিয়া (৩০) খাতে সালেঙ্গা গ্রামের আবুল হাশিমের ছেলে। তিনি দর্জির কাজ করতেন।

আহতরা হলো- একই এলাকার হারিস মিয়ার ছেলে মো. দুরবীন মিয়া (৩৬), শফিকুলের ছেলে মো. আজহার (২২) ও কাশেমের ছেলে হাদিস (৩০)।

স্থানীয়দের বরাতে কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহেল রানা জানান, গ্রামে দুই পক্ষের মধ্যে পূর্ববিরোধ চলে আসছিল। এর জেরে শুক্রবার রাতে গ্রামে দুই পক্ষ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ান। এসময় তিনজন আহতের মধ্যে সাদ্দাম মিয়া বুকে টেটাবিদ্ব হন। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসা কর্মকর্তা এমএমএস মাটি সাদ্দাম মিয়াকে মৃত ঘোষণা করেন।

ওসি মো. সোহেল রানা আরও জানান, খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্যে নেত্রকোণা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় তদন্তসহ হত্যায় জড়িতদের ধরতে পুলিশ অভিযান চালাচ্ছে। 

 

লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ উপজেলার মান্দারীর মঠবী এলাকায় সিএনজিচালিত অটোরিকশার ধাক্কায় আবদুল মালেক (৫০) নামের স্থানীয় এক কৃষক দল নেতা নিহত হয়েছেন। গতকাল শুক্রবার রাতে চন্দ্রগঞ্জ উপজেলার মান্দারীর মঠবী...
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিটের জন্য রাশিয়া থেকে আসা ইউরেনিয়ামের চতুর্থ চালান প্রকল্প এলাকায় পৌঁছেছে। আজ শনিবার সকাল ৭টার দিকে সেনাবাহিনীর তত্ত্বাবধানে এবং অন্যান্য আইনশৃঙ্খলা...
রাজবাড়ীর গোয়ালন্দে খাবার দিতে দেরি হওয়ায় রান্নার লাকড়ি দিয়ে পিটিয়ে মো. ফজের আলী নামে এক বাবুর্চিকে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় তাঁর সহকারী সোনাভান বিবি গুরুতর আহত হয়েছেন। শুক্রবার বিকেল ৩টার দিকে...
আগামী রোববার এক দিনের জন্য শিথিল থাকবে রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নের পর্যটন সড়কে চলমান অবরোধ কর্মসূচি। তবে পরদিন সোমবার থেকে আগের মতোই অনির্দিষ্টকালের সড়ক অবরোধ কর্মসূচি অব্যাহত থাকবে।
চট্টগ্রাম শিক্ষা বোর্ডে এইচএসসি পরীক্ষায় এবার পাসের হার ৫২ দশমিক ০৭ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ২ হাজার ৯২৯ জন শিক্ষার্থী। গত বছরের তুলনায় পাসের হার কমেছে শূন্য দশমিক ৫০ শতাংশ পয়েন্ট। আর জিপিএ-৫ কমেছে ৩...
ইতালিতে জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে শ্রমিক-শিক্ষার্থীসহ লাখো মানুষ তীব্র বিক্ষোভ করেছে। শ্রমিক সংগঠনগুলোর ২৪ ঘণ্টার সাধারণ ধর্মঘটের অংশ হিসেবে শুক্রবার দেশটির অন্তত ৪০টি শহরে বিক্ষোভ...
বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরির মরদেহ উদ্ধারের ঘটনায় রাজধানীর উত্তরখান থানায় মামলা করেছেন তাঁর বাবা এনায়েতুল করিম। এই মামলায় তাহসিফের ব্যবসায়িক অংশীদার ও বন্ধু শাহরিয়ার...
চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল আজ শনিবার প্রকাশিত হয়েছে। বেলা ১১টায় শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন আনুষ্ঠানিকভাবে এ ফল ঘোষণা করেন। পরীক্ষার্থীরা ঘরে...
লোডিং...

এলাকার খবর