গোপালগঞ্জের বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তবে সোমবার মধ্যরাতের এসব ঘটনায় কেউ হতাহত হয়নি।
জানা গেছে, জেলা শহরের জেলা স্কুলের প্রধান ফটক, সরকারি মহিলা কলেজের দেয়াল, পাসপোর্ট অফিসের দেয়াল এবং সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের ফটকসহ শহরের বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এসব ঘটনায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
এছাড়া, শহরের বেদগ্রাম এলাকায় ঢাকা-খুলনা মহাসড়কের উপর আগুন জ্বালায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীরা। কোটালীপাড়াতেও মশাল মিছিল ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।