গোপালগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের ৩ নেতা গ্রেপ্তার

আপডেট : ০৬ নভেম্বর ২০২৬, ০২:৪৪ পিএম

গোপালগঞ্জে রাজনৈতিক মামলায় সাবেক তিন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। বৃহস্পতিবার বিকেলে ঢাকার মতিঝিল এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। পরে রাতে তাদের গোপালগঞ্জে নিয়ে আসা হয়। 

গ্রেপ্তারকৃতদের আজ শুক্রবার সকালে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। 

গ্রেপ্তারকৃতরা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা। তাদের বিরুদ্ধে একাধিক ফৌজদারি মামলা রয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলেন– গোপালগঞ্জ সদর উপজেলার বোড়াশী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এম মনির আহমেদ (ননী), গোপীনাথপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন কৃষক লীগের সভাপতি শরীফ আমিনুল হক লাচ্চু এবং জালালাবাদ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি এম সুপারুল আলম (টিকে)।

গোপালগঞ্জ সদর থানার পরিদর্শক আমিনুল ইসলাম বলেন, ‘গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে গোপালগঞ্জের বিভিন্ন থানায় রাজনৈতিক ও সন্ত্রাসবিরোধী আইনে একাধিক মামলা রয়েছে। তারা দীর্ঘদিন ধরে ঢাকার মতিঝিল এলাকায় আত্মগোপনে ছিলেন। গোপন তথ্যের ভিত্তিতে গোপালগঞ্জ ডিবি পুলিশের একটি বিশেষ দল মতিঝিল থানা পুলিশের সহযোগিতায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।’ 

গ্রেপ্তারকৃতদের আজ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে নিশ্চিত করেছেন তিনি। 

কক্সবাজারের টেকনাফে মানবপাচার চক্রের সঙ্গে গোলাগুলিতে নিহত সেনাসদস্য তিতাস শেখের বাড়ি ফরিদপুরের লস্করদিয়া গ্রামে নেমেছে শোকের ছায়া। ছেলেকে হারিয়ে বাবা আফজাল শেখ বাকরুদ্ধ। আহাজারী করছেন মা রেখা...
রাজধানীর শাহজাহানপুরের শান্তিবাগের একটি বাসায় ছোট ভাইয়ের ছুরিকাঘাতে আপন বড় ভাই নিহত হওয়ার অভিযোগ উঠেছে। আজ বৃহস্পতিবার সন্ধ্যা পৌনে ৭টার দিকে মুমূর্ষু অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক)...
চব্বিশের জুলাই আন্দোলন চলাকালে রাজধানীর যাত্রাবাড়িতে মাদ্রাসা ছাত্র মো. আরিফকে গুলি করে হত্যার অভিযোগে করা মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরীকে...
নেশাখোর ও বহিরাগতদের আড্ডা ঠেকাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) জগন্নাথ হলের ছাদে রাত ১০টার পর ওঠা নিষেধ করেছে হল কর্তৃপক্ষ। আজ বৃহস্পতিবার হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. দেবাশীষ পাল এক জরুরি বিজ্ঞপ্তিতে...
হামের উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় ৪ শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম ও উপসর্গে মোট প্রাণহানি বেড়ে দাঁড়ালো ১ হাজার ২৭৬ জনে। একদিনে হাসপাতালে ভর্তি হয়েছে ১ হাজার ৩১৪ জন হাম রোগী। 
প্রকৃতির শান্ত পালাবদলের মাঝেই শীত নিয়ে এবার বড় বার্তা দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। জানানো হয়েছে, আগামী ৩ মাসে দেশের ওপর দিয়ে ৪ থেকে ৬টি মৃদু থেকে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে।
সৌদি আরব ও পাকিস্তানের সঙ্গে স্বাক্ষরিত আঞ্চলিক প্রতিরক্ষা চুক্তির অনুমোদন দিয়েছে তুরস্কের পার্লামেন্ট। দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের খবরে এ তথ্য জানানো হয়েছে।
বাসের গায়ে নতুন স্টিকার। রংও বদলেছে। কোম্পানির নামও নতুন। কিন্তু জানালা ভাঙা, সিট নড়বড়ে। বাস থামছে যেখানে-সেখানে। যাত্রী তুলতে চলছে আগের মতোই হাঁকডাক। রাজধানীতে বাসব্যবস্থা বদলানোর নতুন উদ্যোগের...
লোডিং...
```html ```

এলাকার খবর