রাজধানীতে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে প্রাণ গেলে যুবকের

রাজধানীর যাত্রাবাড়ীর কুতুবখালী মাদরাসা এলাকায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে এক যুবকের মৃত্যু হয়েছে। তাঁর বয়স আনুমানিক (২৮) বছর। তাৎক্ষণিকভাবে তার পরিচয় পাওয়া যায়নি বলে জানিয়েছে পুলিশ।

গতকাল রোববার দিবাগত রাত ৩টার দিকে গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

যাত্রাবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) হাসান আলী জানান, খবর পেয়ে যাত্রাবাড়ীর কুতুবখালী মাদরাসা এলাকায় রক্তাক্ত অবস্থায় যুবককে পড়ে থাকতে দেখা যায়। পরে দ্রুত তাকে হাসপাতালে নিয়ে গেলেও আর বাঁচানো সম্ভব হয়নি। তার শরীরে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। ধারণ করা হচ্ছে সন্ত্রাসীরা তাকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে হত্যা করেছে।

এসআই আরও জানান, নিহতের নাম-পরিচয় এখনো জানা যায়নি। প্রযুক্তির সহায়তায় তার নাম পরিচয় জানার চেষ্টা চলছে। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান।