খুলনা নগর ভবনে পেট্রোল বোমা নিক্ষেপ

খুলনা সিটি করপোরেশনের (কেসিসি) নগর ভবনে পেট্রোল বোমা নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। গতকাল রোববার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে নগর ভবনের বাইরের সড়ক থেকে সিঁড়ি লক্ষ্য করে বোমাটি নিক্ষেপ করা হয়। তবে এতে কোনো ক্ষয়ক্ষতি হয়নি।

আপডেট : ১৬ নভেম্বর ২০২৬, ০৮:০৬ এএম

খুলনা সিটি করপোরেশনের (কেসিসি) নগর ভবনে পেট্রোল বোমা নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। গতকাল রোববার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে নগর ভবনের বাইরের সড়ক থেকে সিঁড়ি লক্ষ্য করে বোমাটি নিক্ষেপ করা হয়। তবে এতে কোনো ক্ষয়ক্ষতি হয়নি।

পুলিশ জানায়, গতকাল রাত সাড়ে ১২টার দিকে একটি মোটরসাইকেলে করে দুই যুবক নগর ভবনের সামনে আসে। পরে তারা ভবনের সিঁড়ি লক্ষ্য করে পেট্রোল বোমাটি নিক্ষেপ করে। সেখানে কাঠ বা কাগজের মতো দাহ্য পদার্থ না থাকায় আগুন ছড়িয়ে পড়েনি। কিছুক্ষণ জ্বলার পর আগুন নিভে যায়।

খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. লোকমান হোসেন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। পেট্রোল বোমাটি নগর ভবনের সিঁড়ির ওপর পড়েছিল। এতে বড় ধরনের কোনো ক্ষতি হয়নি। শুধু সিঁড়িতে সামান্য দাগ পড়েছে।

ওসি আরও বলেন, যে মোটরসাইকেল থেকে পেট্রোল বোমাটি নিক্ষেপ করা হয়েছে, সেটি শনাক্ত করেছে পুলিশ। এ ঘটনায় জড়িতদের শনাক্ত ও আটকের চেষ্টা চলছে।

ওসি বলেন, ‘গত ২০ থেকে ২৫ দিনে খুলনা সদর থানা এলাকায় নিষিদ্ধ দলের কোনো কার্যক্রমের তথ্য পাওয়া যায়নি। আমরা কাজ করছি।’

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় পুলিশের গাড়িতে আগুন দেওয়ার ঘটনায় মামলার বাদী এসআই মোসলেম উদ্দিনকে কুপিয়েছে দুর্বৃত্তরা।  টুঙ্গিপাড়া থানার ওসি মো. আইয়ুব আলী জানান, বিকেলে টুঙ্গিপাড়ার চৌরঙ্গী এলাকায় তাকে...
দিনাজপুরের বিরলে একটি কওমি মাদ্রাসার বাথরুম থেকে শাফায়েত হোসেন (৮) নামের এক শিশু শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে আরেক শিক্ষার্থীকে আটক করেছে পুলিশ।
গাজীপুরে বেতন বাড়ানোর দাবিতে আজও শ্রমিক অসন্তোষ দেখা দিয়েছে। দাবি আদায়ে সকালে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মৌচাক এলাকায় অবরোধ সৃষ্টি করে বিক্ষোভ করেন শ্রমিকরা। এতে প্রায় আধা ঘণ্টা যান চলাচল বন্ধ...
গাইবান্ধার পলাশবাড়ীতে অবৈধ বালুর বিরুদ্ধে প্রশাসনের অভিযানের সংবাদ সংগ্রহ শেষে ফেরার পথে চার সাংবাদিককে তুলে নিয়ে গিয়ে মারধরের অভিযোগ উঠছে। গতকাল শনিবার বিকেলে গাইবান্ধার পলাশবাড়ী-ঘোড়াঘাট সড়কের...
যশোরের শার্শা ও বেনাপোলসহ স্পর্শকাতর সীমান্ত দিয়ে ভারত থেকে দাগি ফেরারি ও গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামিদের অনুপ্রবেশ রোধে পুরস্কার ঘোষণা করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
রাজধানীর রামপুরায় চাঁদা না পেয়ে ইন্টারনেট সরবরাহকারী প্রতিষ্ঠানের কার্যালয়ে ঢুকে গুলি চালিয়েছে দুর্বৃত্তরা। এতে প্রতিষ্ঠানটির দুই কর্মচারী গুলিবিদ্ধ হয়েছেন। তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে...
আসিয়ানের শীর্ষ সম্মেলনে মিয়ানমারের নেতাদের যোগদানে আরোপিত নিষেধাজ্ঞা শিথিলে চাপ বাড়ছে। থাইল্যান্ড, মালয়েশিয়াসহ আসিয়ানের ৫ সদস্য দেশ এই তাগিদ দিচ্ছে। তবে বিশেষজ্ঞরা বলছেন, সামরিক অভ্যুত্থান পরবর্তী...
সাউথ আফ্রিকায় বাংলাদেশের টেস্টের পরিসংখ্যান খুব একটা ভালো নয়। ২০২২ সালের আগে তো কেউই সাদা পোশাকে সাউথ আফ্রিকায় সেঞ্চুরি করতে পারেননি। তবে ২০২২-এ মাহমুদুল হাসান জয়ের পর এবার দ্বিতীয় বাংলাদেশি হিসেবে...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর