ফায়ার সার্ভিসের আটটি ইউনিটের চেষ্টায় নিয়ন্ত্রণে এসেছে রাজধানী মহাখালীর সাততলা বস্তির আগুন। প্রায় ১ ঘণ্টার বেশি সময়ের চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণ করে তারা।
আজ বুধবার সংবাদ সম্মেলনের মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের পরিচালক (অপারেশন ও মেনটেনেন্স) লে. কর্নেল মো. মাহমুদুল হাসান।
ফায়ার সার্ভিস জানায়, সকাল ৯টা ৪০ মিনিটে আগুনের খবর পায় তারা। পরে আটটি ইউনিটের চেষ্টায় বেলা ১১টা ১৫ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।
লে. কর্নেল মাহমুদুল হাসান বলেন, আগুন লাগার প্রকৃত কারণ জানা যায়নি। আগুন নির্বাপনে আজ সারাদিন লাগবে। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানতে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এই বস্তিতে শতাধিক নিম্নআয়ের মানুষের বসবাস।