ভবদহের দুর্দশা নিরসনে বিদ্যুৎ প্রতিমন্ত্রীর আশ্বাস

বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, সরকার খাল খননের যে উদ্যোগ নিয়েছে, তাতে বর্ষা মৌসুমের আগেই ভবদহ অঞ্চলের অন্তত ৫০ শতাংশ জলাবদ্ধতা দূর হবে।

যশোরের কেশবপুরের বেরুলি খাল পুনঃখননের উদ্বোধনকালে এ কথা বলেন অনিন্দ্য ইসলাম অমিত।

বিদ্যুৎ প্রতিমন্ত্রী বলেন, স্থায়ীভাবে জলাবদ্ধতা দূরীকরণে ভবদহ এলাকার ৬৮ কিলোমিটার খাল পুনঃখননের অনুমতি দেওয়া হয়েছে। পর্যায়ক্রমে সেগুলো সম্পন্ন করা হবে। এ ছাড়াও নেওয়া হয়েছে বিশেষ উদ্যোগ।

মন্ত্রী বলেন, ভবদহের পানি নিষ্কাশনের জন্য ২১ ভেন্ট রেগুলেটর খুলে দেওয়া হবে। এরইমধ্যে ১৮টি পয়েন্ট থেকে পানি নিষ্কাশন করার মেরামত কাজও শুরু হয়েছে। এতে পানি নিষ্কাশন তরান্বিত হবে।