যশোরের বেনাপোল সাদিপুর সীমান্তে বিএসএফ মুখোমুখি অবস্থান নিয়েছে বিজিবি। বিএসএফ বেশ কিছু বাংলাদেশিকে পুশব্যাকের চেষ্টা করলে তা রুখে দেয় বিজিবি।
সীমান্ত এলাকায় কড়া নজরদারিতে রয়েছে বলে জানিয়েছে বিজিবি। বিষয়টি নিশ্চিত করেছেন যশোর ৪৯ বিজিবি ব্যাটলিয়নের অধিনায়ক গোলম মোহাম্মদ সাইফুল্লাহ আলম খান।
বিজিবির এই কর্মকর্তা জানান, বেনাপোল সাদিপুর খড়েরমাঠ এলাকা দিয়ে বিএসএফ বেশকিছু বাংলাদেশিকে পুশব্যাকের চেষ্টা করলে জিরো লাইন এলাকায় রুখে দেওয়া হয়।
স্থানীয়রা জানিয়েছেন, ৮-১০ জনের মতো একদল বাংলাদেশি রাত থেকে জিরো লাইনে অবস্থান করছেন।
পতাকা বৈঠকের মাধ্যমে বিষয়টি সুরাহের চেষ্টা করা হচ্ছে বলে জানান বিজিবির এই কর্মকর্তা।