নড়াইলে চিত্রশিল্পী এস এম সুলতানের মৃত্যুবার্ষিকী পালন

বিশ্ববরেণ্য চিত্রশিল্পী এস এম সুলতানের ২৯ তম মৃত্যুবার্ষিকী আজ। ১৯৯৪ সালের ১০ অক্টোবর যশোর সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এই শিল্পী। তাঁর মৃত্যু বার্ষিকী উপলক্ষে নড়াইল জেলা প্রশাসন ও শিল্পী এস এম সুলতান ফাউন্ডেশন ও বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে দিবসটি পালিন করা হচ্ছে।

এ উপলক্ষে সকালে শিল্পীর বাসভবনে কোরআন তিলাওয়াত ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। পরে শিল্পীর মাজারে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী, জেলা প্রশাসক মোহাম্মদ আশফাকুল হক চৌধুরীসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন।

বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে দিনের অন্যান্য কর্মসূচির মধ্যে রয়েছে এস এম সুলতানের প্রাক্তন শিক্ষার্থীদের আর্ট ক্যাম্প, সুলতানকে নিয়ে লেখা শিশুদের চিঠি প্রদর্শনী, আলোচনা সভা ও এস এম সুলতানের জীবন ও কর্মের ওপর নির্মিত আমদ সুরত চলচিত্র প্রদর্শনী ও পালাগানের আসর।

উল্লেখ্য, ১৯২৪ সালের ১০ আগস্ট নড়াইলের মাছিমদিয়া গ্রামে বাবা মেছের আলী ও মা মাজু বিবির ঘরে জন্মগ্রহণ করেন এস এম সুলতান। তিনি স্বাধীনতা ও একুশে পদকসহ বিভিন্ন সন্মাননায় ভুষিত হয়েছেন।