ঝিনাইদহে আইনজীবীদের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ

ঝিনাইদহ আদালতে সরকারি জিপি, পিপি, এপিপি, এজিপি নিয়োগে আওয়ামী লীগের লোকজনদের নিয়োগ দেওয়া নিয়ে প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ হয়েছে। আজ সোমবার সকালে জেলা আইনজীবী ভবনের সামনে এ কর্মসূচির আয়োজন করে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম।

এতে ফোরামের সভাপতি অ্যাড. দবির হোসেন, জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাড. এস এম মশিয়ুর রহমান, যুগ্ম আহ্বায়ক এস এম রিয়াজুল ইসলাম, মাকসুদ আহমেদ রাজীবসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।

বক্তারা অভিযোগ করে বলেন, ঝিনাইদহ আদালতে জিপি, পিপি, এপিপি, এজিপি নিয়োগে অনিয়ম করে আওয়ামী লীগের দোসরদের নিয়োগ দেওয়া হচ্ছে। তাই এর প্রতিবাদ জানিয়েছে স্বচ্ছতার ভিত্তিতে নিয়োগ দেওয়ার দাবি জানান তাঁরা।