রংপুরে চোর সন্দেহে পিটুনিতে নিহত ২

​রংপুরের গঙ্গাচড়ায় চুরির সন্দেহে গণপিটুনিতে দুই ব্যক্তি নিহত হয়েছেন। স্থানীয়দের দাবি, ওই দুই ব্যক্তি অটোরিকশা চুরির সঙ্গে জড়িত ছিলেন। আজ রোববার ভোর সাড়ে ৫টার দিকে উপজেলার বড়বিল ইউনিয়নের উত্তরপানাপুকুর গিরিয়ারপাড় এলাকার বড় সেচ ক্যানেলের কাছে এই ঘটনা ঘটে।

আপডেট : ২৫ অক্টোবর ২০২৬, ১২:৪২ পিএম

​রংপুরের গঙ্গাচড়ায় চুরির সন্দেহে গণপিটুনিতে দুই ব্যক্তি নিহত হয়েছেন। স্থানীয়দের দাবি, ওই দুই ব্যক্তি অটোরিকশা চুরির সঙ্গে জড়িত ছিলেন। আজ রোববার ভোর সাড়ে ৫টার দিকে উপজেলার বড়বিল ইউনিয়নের উত্তরপানাপুকুর গিরিয়ারপাড় এলাকার বড় সেচ ক্যানেলের কাছে এই ঘটনা ঘটে।

নিহতরা হলেন- উপজেলার কচুয়া সরদারপাড়া এলাকার এজারুল ওরফে রেজাউল কানা (৪৫) এবং কোলকোন্দ ইউনিয়নের সাদিকুল ইসলাম (২৫)। 

​সরেজমিনে দেখা যায়, উত্তরপানাপুকুর গিরিয়ারপাড় এলাকার বড় সেচ ক্যানেলের পাশে দুই ব্যক্তির রক্তাক্ত মরদেহ পড়ে রয়েছে। মরদেহগুলো ঘিরে বিপুলসংখ্যক স্থানীয় মানুষ জড়ো হয়েছেন। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ দুটির উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করেন।

​প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, ভোরে সোহেলের বাড়ির সামনের মসজিদে মুসল্লিরা ফজরের নামাজ আদায় করছিলেন। এ সময় সোহেলের চিৎকার শুনে কয়েকজন মুসল্লি নামাজ ছেড়ে চোর সন্দেহে ওই ব্যক্তিদের পিছু নেন। কিন্তু তাঁদের তাৎক্ষণিকভাবে আটক করতে না পেরে স্থানীয় মসজিদের মাইকে অটোরিকশা চুরির ঘোষণা দেওয়া হয়। এই ঘোষণার পর চারপাশ থেকে লোকজন বিভিন্ন দিক থেকে ধাওয়া করেন।

স্থানীয়দের দাবি, ওই দুই ব্যক্তি ঘটনাস্থল থেকে প্রায় আধা কিলোমিটার দূরে অটোরিকশাটি রেখে ধানখেতের মধ্য দিয়ে পালানোর চেষ্টা করেন। পরে প্রায় এক কিলোমিটার দৌড়ে পালানোর চেষ্টা করলে চারদিক থেকে তাঁদের ঘিরে ফেলেন ক্ষুব্ধ স্থানীয় লোকজন। এ সময় পিটুনিতে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়।

​অটোরিকশার মালিক সিদ্দিকুর রহমান সোহেল বলেন, ‘আগের রাতে বাথরুমের মেঝে ঢালাইয়ের জন্য দুই বস্তা সিমেন্ট এনেছিলাম, যা অটোরিকশাতেই রাখা ছিল। ভোর ৪টার দিকে উঠে গাড়িটি চার্জে দিতে দেখে আমি আবার ঘুমাতে যাই। কিছুক্ষণ পর আমার ছোট মেয়ে কান্না শুরু করলে তাকে বুকে নিয়ে ঘুম পাড়াচ্ছিলাম। এর মধ্যে চোরেরা অটোরিকশার ঘরের তালা কেটে ভেতরে প্রবেশ করে।’

তিনি বলেন, ‘প্রথমে তারা আমার ঘরের দরজায় দুবার আঘাত করে। তখন বিষয়টি বুঝতে পেরে ভাবছিলাম মেয়েকে ঘুম পাড়িয়েই উঠব। এর দুই মিনিট পর আমার স্ত্রী বলে ওঠে, তুমি ঘুমাচ্ছ, আর আমাদের অটোরিকশা নিয়ে যাচ্ছে।’

​সিদ্দিকুর রহমান আরও বলেন, ‘বিছানা থেকে লাফ দিয়ে উঠে বারান্দা দিয়ে বের হয়ে অটোরিকশার পেছনে টান দিই। তখন তারা আমাকেসহ অটোরিকশা টেনে নিয়ে যাওয়ার চেষ্টা করে। একপর্যায়ে আমি অটোরিকশা ছেড়ে দিয়ে চিৎকার শুরু করি। মসজিদের লোকজন বের হয়ে দেখেন, আমি মাটিতে পড়ে আছি এবং আমার হাঁটুর চামড়া উঠে গেছে।’ 

তিনি বলেন, ‘এরপর মসজিদের মাইকে ঘোষণা দেওয়া হয় যে চোর অটোরিকশা নিয়ে উত্তর দিকে পালাচ্ছে। পরে শুনি, আমাদের বাড়ি থেকে প্রায় এক কিলোমিটার দূরে ক্যানেলের কাছে পিটুনিতে দুজন মারা গেছেন।’

​এ বিষয়ে গঙ্গাচড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস ছবুর জানান, খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই পুলিশ তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পৌঁছায়। পরে মরদেহ দুটি উদ্ধার করে সুরতহাল শেষে থানায় নিয়ে আসা হয় এবং ময়নাতদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।’

নোয়াখালীর কবিরহাট উপজেলায় দেশীয় বিলুপ্ত প্রজাতির দুই শতাধিক পাখিসহ দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাতে উপজেলারা করমবক্স বাজার থেকে বন বিভাগ ও এনিমেল রাইটস বিডি ৬৪ নামে...
গাজীপুরের টঙ্গীর আউচপাড়া এলাকায় আলোচিত মাদ্রাসায় ৭ বছরের এক শিশুকে যৌন নিপীড়নের ঘটনায় প্রাথমিক সত্যতা পেয়েছে পুলিশ। এ ছাড়া ভুক্তভোগী শিশুটি আদালতে জবানবন্দি দিয়েছে বলে জানিয়েছেন টঙ্গী...
গোপালগঞ্জ সদর উপজেলার রঘুনাথপুরে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের মিছিলে বাধা দেওয়াকে কেন্দ্র করে পুলিশের গাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ সময় দুই পুলিশ সদস্য আহত হয়েছেন।
চাঁদপুরের বাগাদী এলাকায় গ্রামীণ ব্যাংকের একটি শাখায় আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে প্রায় দুই লাখ টাকার আসবাবপত্র ও অন্যান্য মালামাল পুড়ে গেছে বলে দাবি করেছে প্রতিষ্ঠানটির কর্মকর্তারা।
নোয়াখালীতে পৃথক ঘটনায় এক বৃদ্ধ ও এক তরুণ গুলিবিদ্ধ হয়েছেন। গতকাল শনিবার রাতে সোনাইমুড়ী ও বেগমগঞ্জ উপজেলায় এসব ঘটনা ঘটে। গুলিবিদ্ধ দুজনকে ২৫০ শয্যা নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আগামীকাল সোমবার রাতে লন্ডনের মঞ্চে যখন খামটা খোলা হবে, তখনই জানা যাবে ফুটবল বিশ্বের সবচেয়ে আকাঙ্ক্ষিত ব্যক্তিগত পুরস্কারটা কার হাতে উঠবে। প্রাথমিক তালিকাটা ৩০ জনের হলেও, চলুন জেনে নেওয়া যাক- ২০২৬...
ম্যাচডে সেন্ট্রালের দাবি, ২০২৬ ব্যালন ডি’অরের ভোটে বিশ্বকাপজয়ী স্পেন দলের কোনো খেলোয়াড়ই শীর্ষ দুইয়ে থাকতে পারেনি বলে জানানো হয়েছে বার্সেলোনাকে। বিষয়টিকে অন্যায্য মনে করছে কাতালান ক্লাবটি। বার্সার...
চার দিনের সরকারি সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার রাত ১২টা ১০ মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটে টোকিওর উদ্দেশে ঢাকা ছাড়াবেন প্রধানমন্ত্রী।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর