সাতক্ষীরা সদর উপজেলার কুখরালী এলাকায় মাছের ঘেরে সেচ দেওয়ার সময় বিদ্যুতায়িত হয়ে ফিরোজ হোসেন (৩২) নামের এক ঘের চাষির মৃত্যু হয়েছে। আজ শনিবার সকালে এ ঘটনা ঘটে।
ফিরোজ হোসেন সাতক্ষীরা পৌরসভার পারকুখরালী দক্ষিণ পাড়া এলাকার আবুল খায়েরের ছেলে।
কুখরালী এলাকার বাসিন্দা জানান, ফিরোজ হোসেনের কুখরালী এলাকায় মাছের ঘেরে মাছ চাষ করেন। ঘেরের জমিতে পানি দেওয়ার জন্য তিনি সকালে স্যালো টিউবওয়েলের সুইচ দেন। এসময় অসাবধানতাবশত লিকেজ হওয়া বিদ্যুতের তারে হাত লেগে বিদ্যুতায়িত হয়ে ঘটনাস্থলে মারা যান তিনি। পরে স্থানীয়রা তাঁর মরদেহ বাড়িতে নিয়ে যায়।
বিষয়টি নিশ্চিত করে সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামিনুল হক জানান, বিষয়টি তিনি শুনেছেন।