পুণ্যস্নানের মধ্য দিয়ে শেষ হলো দুবলার চরের শতবর্ষী রাস উৎসব

সুন্দরবনের দুবলার চরে পুণ্যস্নান ও প্রার্থনার মধ্য দিয়ে শেষ হয়েছে তিন দিনব্যাপী ঐতিহ্যবাহী রাস উৎসব। আজ মঙ্গলবার ভোরে পূর্ণিমার জোয়ারে বঙ্গোপসাগরের আলোরকোল সৈকতে পুণ্যস্নানে অংশ নেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা হাজারো সনাতন ধর্মাবলম্বী। উলুধ্বনি, শঙ্খধ্বনি আর ঢাকঢোলের শব্দে মুখর হয়ে ওঠে সমুদ্রসৈকত।

আপডেট : ২৪ নভেম্বর ২০২৬, ০৩:১৭ পিএম

সুন্দরবনের দুবলার চরে পুণ্যস্নান ও প্রার্থনার মধ্য দিয়ে শেষ হয়েছে তিন দিনব্যাপী ঐতিহ্যবাহী রাস উৎসব। আজ মঙ্গলবার ভোরে পূর্ণিমার জোয়ারে বঙ্গোপসাগরের আলোরকোল সৈকতে পুণ্যস্নানে অংশ নেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা হাজারো সনাতন ধর্মাবলম্বী। উলুধ্বনি, শঙ্খধ্বনি আর ঢাকঢোলের শব্দে মুখর হয়ে ওঠে সমুদ্রসৈকত।

ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গে প্রায় তিন কিলোমিটার সমুদ্রপাড়ে জড়ো হন পুণ্যার্থীরা। সূর্যোদয়ের সময় সাগরের নোনা জলে পুণ্যস্নান করে আত্মশুদ্ধি, পরিবার-পরিজনের মঙ্গল এবং দেশ ও জাতির কল্যাণ কামনায় প্রার্থনা করেন তারা। এ সময় উৎসবে অংশ নেন দেশি-বিদেশি পর্যটকেরা। 

জানা গেছে, ১৯২৩ সালে সাধু হরিভজনের হাত ধরে দুবলার চরে শুরু হয় ঐতিহ্যবাহী এই রাস উৎসব। একসময় রাস উৎসবকে ঘিরে বসত বিশাল মেলা। দেশ-বিদেশের লাখো মানুষের সমাগমে মুখর থাকত পুরো চর। তবে সুন্দরবনের জীববৈচিত্র্য ও বন্যপ্রাণী রক্ষায় ২০২১ সাল থেকে রাসমেলা বন্ধ রাখা হয়েছে। এবারও শুধু ধর্মীয় আনুষ্ঠানিকতার মধ্যেই সীমাবদ্ধ ছিল আয়োজন।

দুবলা রাস উদ্যাপন জাতীয় কমিটির সাধারণ সম্পাদক প্রদীপ বসু সন্টু জানান, সব ধর্মের মানুষের অংশগ্রহণ এবং প্রশাসনের সহযোগিতায় কোনো অপ্রীতিকর ঘটনা ছাড়াই উৎসব শেষ হয়েছে। তবে চরের অস্থায়ী মন্দিরটি স্থায়ীভাবে নির্মাণের জন্য সরকারের প্রতি আহ্বান জানান তিনি।

দুবলার চর রাস পূজা উদ্যাপন কমিটির সভাপতি কামাল উদ্দিন আহমেদ বলেন, বৃষ্টির কারণে পুণ্যার্থীর সংখ্যা কিছুটা কমেছে। এরপরও উৎসবকে ঘিরে প্রায় ১০ হাজার দর্শনার্থী ও পুণ্যার্থীর সমাগম হয়েছে।

নিরাপত্তার বিষয়ে কোস্ট গার্ড পশ্চিম জোনের মুখপাত্র লেফটেন্যান্ট কমান্ডার জাকি আল ফাত্তাহ জানান, কোনো দুর্ঘটনা বা অপ্রীতিকর ঘটনা ছাড়াই উৎসব সম্পন্ন হয়েছে। নিরাপত্তা নিশ্চিতে কোস্ট গার্ড, পুলিশ, র‍্যাব ও নৌপুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করেছেন।

পুণ্যস্নান, পূজা-অর্চনা ও মঙ্গল কামনার মধ্য দিয়ে শেষ হয় শতবর্ষী এই রাস উৎসব। ধর্মীয় আচার-অনুষ্ঠান শেষে সাগরপাড়ের স্মৃতি নিয়ে নিজ নিজ গন্তব্যে ফিরেছেন পুণ্যার্থী ও দর্শনার্থীরা।

নড়াইলে শিশু ধর্ষণ মামলায় আসাদ মোল্যা (৫০) নামের এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড ও তিন লাখ টাকা জরিমানা করা হয়েছে। এ সময় মামলার আসামি আসাদ মোল্যা আদালতে উপস্থিত ছিলেন। 
খুলনা মহানগর ও জেলায় ব্যাপকহারে বেড়েছে হত্যার মতো গুরুতর অপরাধের ঘটনা। বিভিন্ন স্থানে প্রকাশ্যে গুলির ঘটনায় নিরাপত্তা শঙ্কায় সাধারণ মানুষ। মাদক ব্যবসার নিয়ন্ত্রণ ও চাঁদাবাজি ঘিরে খুলনায় হত্যার ঘটনা...
বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ও বৈরী আবহাওয়ার প্রভাবে সুন্দরবনের দুবলার চরের শুঁটকি পল্লীতে উৎপাদন কার্যক্রম বন্ধ হয়ে গেছে। উত্তাল সাগরে মাছ ধরতে যেতে পারছেন না জেলেরা। অন্যদিকে, বৃষ্টিতে চাতাল ও...
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ডাকা লকডাউন কর্মসূচি ও নিরাপত্তাজনিত কারণে বেনাপোল স্থলবন্দর থেকে ঢাকাসহ বিভিন্ন রুটে দূরপাল্লার বাস চলাচল সাময়িকভাবে বন্ধ রেখেছেন পরিবহন মালিকরা। এতে কাউন্টারে এসে...
চট্টগ্রাম সরকারি মহিলা কলেজের সহযোগী অধ্যাপিকা কান্তা শর্মার (৩৬) ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল সোমবার রাতে নগরীর দক্ষিণ খুলশী এলাকার নিজ বাসা থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। 
আন্তর্জাতিক বাজারে কমেছে জ্বালানি তেলের দাম। ওয়েল প্রাইজ ডট কমের তথ্য অনুযায়ী, আজ ব্রেন্ট ক্রুডের দাম প্রতি ব্যারল ৮৮ ডলার ৭০ সেন্ট। যা গত ৩ মাসের মধ্যে সর্বনিম্ন। অন্যদিকে, মার্কিন যুক্তরাষ্ট্রের...
থ্রিলার, কমেডি, ড্রামা ঘরানার ফিল্ম–সিরিজের বাইরে ওটিটি প্ল্যাটফর্ম চরকির দর্শকদের জন্য এবার আসছে ফ্যাশন কনটেন্ট। মুক্তি পাচ্ছে তরুণদের নিয়ে আয়োজিত সময়ের আলোচিত ফ্যাশন ইভেন্ট ‘‘আরকা’স নেক্সট...
বছরের অন্য যেকোনো সময়ের চেয়ে অক্টোবর আর নভেম্বর এলেই আমাদের উপকূলে একধরনের চাপা আতঙ্ক তৈরি হয়। বাতাসের গতি বদলায়, সাগরের চেহারা পাল্টায়, আর একের পর এক ধেয়ে আসে ঘূর্ণিঝড়। এই যেমন এ বছর অর্ণব ও...
লোডিং...

এলাকার খবর