ঝিনাইদহে কালীগঞ্জে ট্রেনের লাগেজভ্যানের স্প্রিং ভেঙে বন্ধ ছিল ট্রেন চলাচল। এতে ১ ঘণ্টা সিডিউল বিপর্যয় হয়েছে।
বুধবার দুপুরে কালীগঞ্জের মোবারকগঞ্জ ট্রেন স্টেশনে এ ঘটনা হয়।
ট্রেনের চালক আমিনুল ইসলাম বলেন, ‘খুলনা থেকে চিলাহাটিগামী রকেট মেইল ট্রেনটি কালীগঞ্জ সীমান্তে প্রবেশ করলে পেছনের লাগেজ ভ্যানে চাকায় সমস্যা দেখা দেয়। ১২টা ৩ মিনিটে মোবারকগঞ্জ ট্রেন স্টেশনে থামার পরে চাকার স্প্রিং ভেঙে যাওয়ার বিষয়টি দেখা যায়।’
চালক আরও বলেন, ‘পরে পেছনের লাগেজ ভ্যানের মালামাল সরিয়ে বগিটা রেখে ১টা ১৮ মিনিটে ট্রেন চলাচল স্বাভাবিক হয়। এ ঘটনায় সাময়িকভাবে ট্রেন চলাচলে বিঘ্ন হলেও পরে পরিস্থিতি স্বাভাবিক হয়।’