খাগড়াছড়িতে সড়ক অবরোধ শেষ, স্বাভাবিক যান চলাচল

খাগড়াছড়িতে ইউপিডিএফ সমর্থিত সংগঠন ছাত্র-জনতা সংগ্রাম পরিষদের ডাকা আধা বেলার সড়ক অবরোধ শেষ হয়েছে। শনিবার দুপুর ১২টার পর খাগড়াছড়ি-চট্টগ্রাম, খাগড়াছড়ি-রাঙামাটি ও খাগড়াছড়ি-ঢাকা সড়কে যান চলাচল শুরু হয়।

আপডেট : ২৪ অক্টোবর ২০২৬, ০৫:৩১ পিএম

খাগড়াছড়িতে ইউপিডিএফ সমর্থিত সংগঠন ছাত্র-জনতা সংগ্রাম পরিষদের ডাকা আধা বেলার সড়ক অবরোধ শেষ হয়েছে। শনিবার দুপুর ১২টার পর খাগড়াছড়ি-চট্টগ্রাম, খাগড়াছড়ি-রাঙামাটি ও খাগড়াছড়ি-ঢাকা সড়কে যান চলাচল শুরু হয়।

এর আগে সকাল ৫টা থেকে দুপুর ১২টা পর্যন্ত জেলার বিভিন্ন স্থানে অবরোধ করেন আন্দোলনকারী। এ সময় পানছড়ি সড়কে গাছের গুঁড়ি ফেলে এবং সাজেক সড়কের বিভিন্ন স্থানে গাছের গুঁড়ি ও টায়ার জ্বালিয়ে যান চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করা হয়। খাগড়াছড়ি শহরের বিভিন্ন স্থানেও টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেন তারা।

তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সতর্ক অবস্থানের কারণে বড় ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা বা সংঘর্ষের খবর পাওয়া যায়নি।

খাগড়াছড়ি শহরের চেঙ্গী স্কয়ার এলাকায় শামিমা আক্তার জানান, চিকিৎসকের কাছে যাওয়ার জন্য সকালে পানছড়ি থেকে সিএনজিচালিত অটোরিকশায় রওনা হন তিনি। পথে কোথাও বাধার মুখে পড়েননি।

অন্যদিকে শহরের নারকেল বাগান এলাকার শান্তি কাউন্টারে চট্টগ্রাম যাওয়ার অপেক্ষায় ছিলেন সুমাদ্রী চাকমা। তিনি জানান, সকালে যাওয়ার কথা থাকলেও অবরোধের কারণে যাত্রা করতে পারেননি। অবরোধ শেষ হওয়ার খবর পেয়ে দুপুরের পর রওনা দেন তিনি।

খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কায় কিসলু বলেন, জেলার কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। কয়েকটি স্থানে টায়ার জ্বালিয়ে রাস্তা অবরোধের চেষ্টা করা হয়। এ সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতিতে টের পেয়ে সরে যান তারা। এ ছাড়া ঢাকা থেকে আসা নৈশকোচগুলো ভোরেই খাগড়াছড়ি শহরে পৌঁছায়।

চাঁদপুরের বাগাদী এলাকায় গ্রামীণ ব্যাংকের একটি শাখায় আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে প্রায় দুই লাখ টাকার আসবাবপত্র ও অন্যান্য মালামাল পুড়ে গেছে বলে দাবি করেছে প্রতিষ্ঠানটির কর্মকর্তারা।
গ্যারান্টি ক্লজসহ গঙ্গা পানি বণ্টন চুক্তি নবায়ন, পদ্মা ব্যারেজ ও তিস্তা প্রকল্প বাস্তবায়নসহ কয়েকটি দাবিতে রাজধানীতে নাগরিক সমাবেশ করেছে নদী বাঁচাও আন্দোলন।
গাজীপুরের কালীগঞ্জে রাতের টহল চলাকালে কাভার্ড ভ্যানের চাপায় পুলিশের উপপরিদর্শক ও বিএনপির এক স্থানীয় নেতা নিহত হয়েছেন। এ ঘটনায় পুলিশের আরও দুই সদস্য আহত হয়েছেন। তাদের মধ্যে একজনের অবস্থা গুরুতর। 
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের একমাত্র সন্তান ইশায়াত শাহরিয়ার অপ্রতিম (১৩) হত্যা মামলায় অভিযোগপত্র দাখিল করা হয়েছে। গত ২০ অক্টোবর অভিযোগপত্র দাখিল করা হয় বলে...
ঘরের মাঠে সাফ চ্যাম্পিয়নশিপ সামনে রেখে ২৮ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। শনিবার (২৪ অক্টোবর) ঘোষিত এই দলে প্রথমবারের মতো সিনিয়র জাতীয় দলের ডাক পেয়েছেন তরুণ...
নানা শর্তের বেড়াজালে, বাংলাদেশ ব্যাংকের প্রণোদনার ঋণে আগ্রহ কম অনেক উদ্যোক্তার। ৬০ হাজার কোটি টাকার প্যাকেজে, পাঁচ মাসে বিতরণ হয়েছে ১২ হাজার কোটি টাকা। এর মধ্যে সবচেয়ে আলোচিত বন্ধ শিল্প কারখানা ও...
ইয়েমেনের তাইজের পূর্বাঞ্চলে সৌদি সমর্থিত সরকারি বাহিনী ও হুতি বিদ্রোহীদের মধ্যে আবারও তীব্র সংঘর্ষ শুরু হয়েছে। ইয়েমেনে আল-মাকাত্রায় হামলা চালিয়েছে হুতিরা।
নির্বাচনে কোনো ধরনের কারচুপি বা জালিয়াতি বরদাশত করা হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। আজ শনিবার দুপুরে ঠাকুরগাঁও জেলা জামায়াতের আয়োজনে...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর