গাজীপুরে সুতার কারখানায় আগুন, ৪ ঘণ্টা পর নিয়ন্ত্রণে

গাজীপুরের দুটি কারখানার গুদামে আগুন লেগেছে। পরে ফায়ার সার্ভিসের নয়টি ইউনিটের সম্মিলিত প্রচেষ্টায় চার ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে এসেছে। পানি স্বল্পতার কারণে আগুন নিয়ন্ত্রণে সময় বেশি সময় লাগলেও এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

আপডেট : ২৪ অক্টোবর ২০২৬, ০৪:১২ পিএম

গাজীপুরের দুটি কারখানার গুদামে আগুন লেগেছে। পরে ফায়ার সার্ভিসের নয়টি ইউনিটের সম্মিলিত প্রচেষ্টায় চার ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে এসেছে। পানি স্বল্পতার কারণে আগুন নিয়ন্ত্রণে সময় বেশি সময় লাগলেও এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকাল সোয়া ১০টার দিকে কাশিমপুর থানার শৈলডোবি এলাকায় সুপ্রিম গার্মেন্টসের কার্টনের গুদামে হঠাৎ আগুনের সূত্রপাত হয়। মুহূর্তে আগুনের লেলিহান শিখা চারপাশে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ডিবিএল মিনি ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে আগুনের ব্যাপকতা বেড়ে যাওয়ায় তা পাশের ডিবিএল কারখানা গুদামে ছড়িয়ে পড়ে।

এরপর কাশিমপুর, কোনাবাড়ি মডার্ন ফায়ার সার্ভিস ও আশপাশের আরও স্টেশনের ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করে।

কারখানা শ্রমিকেরা বলছেন, শুরুতে সুপ্রিম কারখানা গুদামে আগুন লাগে। কিন্তু ফায়ার সার্ভিস দেরীতে পৌঁছা ও ডিবিএল কারখানা গুদামে অগ্নি নির্বাপন পরে শুরু করায় বেশি ক্ষয় ক্ষতি হয়েছে।

এ ব্যাপারে ডিবিএল কারখানা গুদামের জমির মালিক সাইফুল ইসলাম শাহীন বলেন, কারখানার এই গুদামে ১০০০ টন বিভিন্ন মানের সুতা মজুত ছিল। আগুনে গুদামের শেড ও ভেতরের মালামাল সম্পূর্ণ পুড়ে গেছে। এতে অন্তত ৭০-৮০ কোটি টাকার ক্ষতি হয়েছে। 

তিনি আরও বলেন, পাশের সুপ্রিম গার্মেন্টসের কার্টন ও কেমিক্যালের গুদামে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। তাদের লাগা আগুন আমাদের গুদামে ছড়িয়ে এত ক্ষয়ক্ষতি হয়েছে। আমি এর নিরপেক্ষ তদন্ত চাই।

ঢাকা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-পরিচালক কাজী নাজমুজ্জামান বলেন,  সোয়া ১০টায় লাগা আগুন ৯টি ইউনিটের প্রচেষ্টায় দুপুর ১টা ৫০ মিনিটে নিয়ন্ত্রণে আসে। বর্তমানে গুদামের টিনের ক্ষতিগ্রস্ত শেড সরিয়ে ডাম্পিং কাজ চলছে যা সম্পূর্ণ নেভাতে একটু সময় লাগবে। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। তদন্ত কমিটি গঠনের পর এ ব্যাপারে বিস্তারিত জানানো যাবে।

গাজীপুরে চলতি মাসে দুটি ওষুধ কারখানাসহ বাসাবাড়ি, ঝুট ও সুতার গুদামে আগুনের ঘটনা ঘটেছে। বাসাবাড়িতে আগুনের কারণে সাতজন হতাহত ও বিপুল আর্থিক ক্ষতি হয়েছে। এ জন্য আগুন প্রতিরোধে প্রশাসনের আরও কঠিন নজরদারি ও গৃহীত নীতিমালা বাস্তবায়নের দাবি জানিয়েছেন স্থানীয়রা।

গাজীপুরের টঙ্গীতে পৃথক স্থানে সড়ক দুর্ঘটনায় বাবা ও ছেলেসহ তিনজনের মৃত্যু হয়েছে। আজ শনিবার ভোরে টঙ্গী পূর্ব থানাধীন গাজীপুরা এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে বাবা-ছেলে এবং সকাল সাড়ে ১১টার দিকে...
গাজীপুরের টঙ্গীতে প্রথম শ্রেণির এক ছাত্রীকে (৭) যৌন নিপীড়নের অভিযোগে মোসলেহ উদ্দিন (৩০) নামের এক মাদ্রাসা শিক্ষককে মারধর করে পুলিশে দিয়েছেন স্বজন ও এলাকাবাসী।
গাজীপুরের কালীগঞ্জে রাতের টহল চলাকালে কাভার্ড ভ্যানের চাপায় পুলিশের উপপরিদর্শক ও বিএনপির এক স্থানীয় নেতা নিহত হয়েছেন। এ ঘটনায় পুলিশের আরও দুই সদস্য আহত হয়েছেন। তাদের মধ্যে একজনের অবস্থা গুরুতর। 
পাবনা সদর উপজেলার জালালপুরে দুই মোটরসাইলের মুখোমুখি সংঘর্ষে নয়ন মিয়া (২০) এবং সেলিম মাহমুদ (৪০) নামের দুই মোটরসাইলে আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুজন আহত হয়েছেন। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নির্বাচনে কোনো ধরনের কারচুপি বা জালিয়াতি বরদাশত করা হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। আজ শনিবার দুপুরে ঠাকুরগাঁও জেলা জামায়াতের আয়োজনে...
মাদ্রাসায় বলাৎকার ও অশালীন ঘটনাকে দুঃখজনক বলে মন্তব্য করেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ। ভবিষ্যতে এমন ঘটনার পুনরাবৃত্তি রোধে সরকার কঠোর ব্যবস্থা নেবে বলে হুঁশিয়ারি দিয়েছেন তিনি। 
গ্যারান্টি ক্লজসহ গঙ্গা পানি বণ্টন চুক্তি নবায়ন, পদ্মা ব্যারেজ ও তিস্তা প্রকল্প বাস্তবায়নসহ কয়েকটি দাবিতে রাজধানীতে নাগরিক সমাবেশ করেছে নদী বাঁচাও আন্দোলন।
জাতীয় সংসদে সংবিধান সংশোধন বিষয়ক বিশেষ কমিটির নবম বৈঠক চলছে। আজ শনিবার সকাল ১১টায় সংসদ ভবনের কেবিনেট কক্ষে শুরু হওয়া বৈঠকে অংশ নিয়েছেন সংবিধান বিশেষজ্ঞ ও জ্যেষ্ঠ আইনজীবীরা। 
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর