সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় মাছ ব্যবসায়ী নিহত, আহত ১

সাতক্ষীরা-যশোর সড়কের তুযুলপুরে ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল আরোহী মাছ ব্যবসায়ী আব্দুল আলিম নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন মোটরসাইকেলের অপর আরোহী। সোমবার দুপুর ১২টার দিকে এ দুর্ঘটনা হয়।

আব্দুল আলিম কলারোয়া উপজেলার ব্রজবাকসা গ্রামের বাসিন্দা। আহত আক্তার হোসেনও একই গ্রামের বাসিন্দা।

সাতক্ষীরা সদর থানার পরিদর্শক (তদন্ত) শফিকুল ইসলাম বলেন, ‘আব্দুল  আলিম ও তাঁর ব্যবসায়ীক পার্টনার আক্তার হোসেন সুন্দরবন এলাকা থেকে মোটরসাইকেলে কলারোয়ায় ফিরছিল। পথে তুযুলপুর এলাকায় বিপরীত দিক থেকে আসা ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে আব্দুল আলিম ঘটনাস্থলে নিহত হন। আহত আক্তার হোসেনকে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।’ 

পরিদর্শক (তদন্ত) শফিকুল ইসলাম আরও বলেন, ‘আব্দুল আলিমের মরদেহ ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে।’