খুলনা সিটি মেডিকেলে চিকিৎসা কার্যক্রম বন্ধ      

খুলনা সিটি মেডিকেল কলজে হাসপাতেলে চিকিৎসা কার্যক্রম বন্ধ রয়েছে। হাসপাতালে ভর্তি রোগীদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালসহ বিভিন্ন বেসরকারি হাসপাতালে নেওয়া হয়েছে। 

বৃহস্পতিবার দিনগত রাত সাড়ে ৩টার মধ্যে রোগীদের স্থানান্তর করা হয়। 

এদিকে, খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালে অগ্নিকাণ্ডের কারণ এখনো নিশ্চিত করা সম্ভব হয়নি বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।

অন্যদিকে, আজ সকাল থেকে রোগীর স্বজনরা হাসপাতালে আসছেন রোগীর রেখে যাওয়া বিভিন্ন মালামাল নিতে।

বৃহস্পতিবার রাত আনুমানিক সাড়ে ৯টার দিকে খুলনা নগরীর ময়লাপোতা মোড়ে অবস্থিত বেসরকারি এই হাসপাতালটিতে আগুন লাগে। ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট প্রায় পৌনে দুই ঘণ্টা চেষ্টার পর আগুন নেভাতে সক্ষম হয়।