খুলনা সিটি মেডিকেলের আগুন নিয়ন্ত্রণে

খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালে লাগা আগুন পৌনে ২ ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে এসেছে। বৃহস্পতিবার বৃহস্পতিবার রাত পৌনে ১০টার দিকে ১৭তলা হাসপাতাল ভবনের নিচতলায় আগুনের সূত্রপাত হয়।

আপডেট : ১২ জুন ২০২৬, ০৮:০৫ এএম

খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালে লাগা আগুন পৌনে ২ ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে এসেছে। বৃহস্পতিবার বৃহস্পতিবার রাত পৌনে ১০টার দিকে ১৭তলা হাসপাতাল ভবনের নিচতলায় আগুনের সূত্রপাত হয়।

আগুনের ধোঁয়া ছড়িয়ে পড়ায় হাসপাতালজুড়ে আতঙ্ক তৈরি হয়। তবে হতাহতের  খবর পাওয়া যায়নি। তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ জানাতে পারেনি ফায়ার সার্ভিস।

খুলনার ময়লাপোতা মোড়ের কাছে ১৭ তলা হাসপাতাল ভবনে আগুন লাগে। অল্প সময়ের মধ্যেই ধোঁয়া ভবনের বিভিন্ন অংশে ছড়িয়ে পড়ে। আতঙ্কিত হয়ে পড়েন রোগী ও তাদের স্বজনরা।

খুলনা ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত উপরিচালক পরিচালক মো. মাসুদ সরদার জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে। প্রায় পৌনে ২ ঘণ্টার চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনেন ফায়ার সার্ভিসের সদস্যরা।

এদিকে, আগুনের খবর ছড়িয়ে পড়ার পর হাসপাতাল এলাকায় উৎসুক মানুষ ভিড় জমায়। ফায়ার সার্ভিসের পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য ও স্থানীয় বাসিন্দারাও উদ্ধার কাজে সহযোগিতা করেন। অনেক রোগীকে নিরাপত্তার স্বার্থে অন্য হাসপাতালে সরিয়ে নেওয়া হয়েছে বলে জানিয়েছে প্রশাসন।

খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) কমিশনার মোহাম্মদ জাহিদুল হাসান ও  জেলা প্রশাসক হুরে জান্নাত এসব তথ্য নিশ্চিত করেছেন।

ফায়ার সার্ভিস জানিয়েছে, ভবনটির বেসমেন্টে আগুনের সূত্রপাত। তবে তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ জানাতে পারেননি তারা।

 

আজ সন্ধ্যায় বসতঘরের বৈদ্যুতিক সংযোগে ত্রুটি দেখা দেয়। রাজু তা নিজে মেরামত করতে গেলে অসাবধানতাবশত বিদ্যুতায়িত হয়। ছেলেকে বাঁচাতে মা লাকী আক্তার ছুটে গেলে তিনিও বিদ্যুতায়িত হন। চোখের সামনে...
দেশের অন্তত চারটি জেলায় নদী ভাঙনে বিলীন হচ্ছে ফসলি জমি-বসতভিটা। এতে চরম আতঙ্কে দিন কাটাচ্ছেন নদী এলাকার বাসিন্দারা। তাদের অভিযোগ, ভাঙন ঠেকাতে বহু আশ্বাসের পরও নেয়া হচ্ছে না স্থায়ী কোনো ব্যবস্থা।...
বগুড়া সদরে চুরির অভিযোগে এক তরুণকে রাতভর নির্যাতন ও পরে পায়ের রগ কেটে হত্যা করা হয়েছে। মঙ্গলবার ভোরে উপজেলার নিশিন্দারায় এ ঘটনা হয়। নিহত শামিম হোসেন বগুড়া সদর উপজেলার নামুজা ইউনিয়নের আব্দুল...
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিকে কেন্দ্র করে মঙ্গলবার মুন্সিগঞ্জে ও পটুয়াখালীতে সংঘর্ষ হয়েছে। এর মধ্যে মুন্সিগঞ্জের শ্রীনগরে সংঘর্ষের জেরে পুলিশসহ অন্তত ৯ জন আহত হয়েছে।
দেশে চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ১০০ ছাড়িয়েছে। গত ২৪ ঘন্টায় আরও ৫ জনের মৃত্যুতে এখন পর্যন্ত ডেঙ্গুতে প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ১০২ জনে। 
বাংলাদেশের উন্নয়ন ও দেশকে গতিশীল করতে প্রধানমন্ত্রী তারেক রহমান দক্ষতার সঙ্গে নেতৃত্ব দিচ্ছেন বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। নির্বাচনে দেওয়া বিএনপির সব অঙ্গীকার সরকার...
মসজিদের ইমামের থাকার কক্ষটি ছিল তালাবদ্ধ। কক্ষের চাবিও ছিল মসজিদ কমিটির সদস্যদের কাছে। এর মধ্যেই সোমবার সন্ধ্যার আগে হঠাৎ ওই কক্ষের ভেতর থেকে বিকট বিস্ফোরণের শব্দ। মুহূর্তেই উড়ে যায় টিনের বেড়ার...
বগুড়ায় কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনের ক্যান্টিনে এক যাত্রীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগে ২ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। এরইমধ্যে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন রেলের ক্যান্টিনের এক কর্মী। 
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর