পর্যটকদের জন্য ১ সেপ্টেম্বর খুলছে সুন্দরবন

আপডেট : ৩১ আগস্ট ২০২৬, ০৪:৩০ পিএম

দীর্ঘ তিন মাসের নিষেধাজ্ঞা শেষে আবারও খুলছে সুন্দরবন। প্রজনন মৌসুমে মাছ ও জীববৈচিত্র্য রক্ষায় ১ জুন থেকে ৩১ আগস্ট পর্যন্ত জারি থাকা নিষেধাজ্ঞা উঠে যাচ্ছে ১ সেপ্টেম্বর। ফলে প্রস্তুতিতে দিনরাত ব্যস্ত হাজার হাজার বনজীবী। মঙ্গলবার থেকে প্রবেশের অনুমতি পাবেন পর্যটক এবং জেলেরা।  

উপকূলীয় জনপদগুলোতে বইছে ব্যস্ততার হাওয়া। ছিঁড়ে যাওয়া জাল সেলাই, নৌকায় আলকাতরা লাগানো আর পাস সংগ্রহের প্রস্তুতিতে দিনরাত পার করছেন হাজার হাজার বনজীবী। 

সুন্দরবনে সম্পদ আহরণের জন্য মোট ১২ হাজার নৌকা ও ট্রলারকে ‘বোর্ড লাইসেন্স সার্টিফিকেট’ নিতে হয়। সুন্দরবনের সম্পদ আহরণ করে জীবিকানির্বাহ করেন আনুমানিক দেড় লাখ জেলে, বাওয়ালি ও মৌয়াল। 

পর্যটকদের জন্য মোট ৭টি প্রধান ইকোট্যুরিজম কেন্দ্র রয়েছে সুন্দরবনে। প্রতিবছর ভ্রমণ করেন আড়াই লাখের বেশি পর্যটক । 

তিন মাসের নিষেধাজ্ঞায় সুন্দরবনে মাছসহ জলজ ও বন্যপ্রাণীর বিচরণ বেড়েছে বলে জানিয়েছেন বন কর্মকর্তারা। 

বিভাগীয় বন কর্মকর্তা মো. রেজাউল করিম চৌধুরী বলেন, ‘সুন্দরবন শুধু জীববৈচিত্র্য নয়, মৎস্য সম্পদেরও আধার। ৩ মাস বন্ধ থাকায় বন্যপ্রাণীরা নিরাপদে চলাচল করেছে। তাদের প্রজনন বৃদ্ধি পেয়েছে। সব কিছুই বেড়ে গেছে।’

পরিবেশ প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম জানান, সুন্দরবনের প্রাণ-প্রকৃতির সমৃদ্ধির পাশাপাশি বনজীবীদের জীবিকা ও খাদ্য নিরাপত্তার বিষয়েও গুরুত্ব দেওয়া হচ্ছে। 

তিনি বলেন, ‘সুন্দরবনের প্রাণ প্রকৃতি সমৃদ্ধ হয়েছে। বাঘ বাঘিনী বাচ্চাসহ ঘুরছে। এবারই প্রথম বনজীবীদের খাদ্য সহায়তা দেওয়া হয়েছে। এই ধারা চলমান থাকবে।’

১ সেপ্টেম্বর থেকে সুন্দরবনে প্রবেশ করতে পারবেন জেলে ও পর্যটকরা। এই বনকে ঘিরে জীবিকা চলে উপকূলীয় অঞ্চলের প্রায় ৩৫ থেকে ৫০ লাখ মানুষের।

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আগামী ২১ অক্টোবর পর্যন্ত সাজেক ভ্রমণ পর্যটকদের জন্য উন্মুক্ত করেছে রাঙামাটি জেলা প্রশাসন। ভ্রমণ নিষেধাজ্ঞা প্রত্যাহারের পর থেকে দেশের বিভিন্ন প্রান্ত থেকে সাজেক আসতে শুরু...
দুর্গাপূজার ছুটিতে পর্যটকদের বরণে প্রস্তুত অন্যতম পর্যটন নগরী সিলেট। টানা ৫ দিনের ছুটিতে লাখো পর্যটকের সমাগমের আশা ব্যবসায়ীদের। বিপুল সংখ্যক পর্যটকের চাপ সামলাতে ও নিরাপত্তা নিশ্চিতে নানা প্রস্তুতি...
মাগুরার শালিখায় মাদকবিরোধী অভিযানে ছুরিকাঘাতে রাকিবুল নামে পুলিশের এক উপপরিদর্শক (এসআই) আহত হয়েছেন। গতকাল মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার হরিশপুর গ্রামে এ ঘটনা ঘটে।
যশোরে নিজ বাড়ির সামনে হামলার শিকার হয়েছেন অভিনেতা সমু চৌধুরী। এতে তাঁর মাথা ফেটে গেছে। মঙ্গলবার দুপুরে যশোর শহরের বেজপাড়া নলডাঙ্গা রোডে নতুন বাজার এলাকায় এ ঘটনা হয়।
ইয়েমেনের তাইজে হুতি বিদ্রোহীদের ১৬ যোদ্ধাকে হত্যার দাবি করেছে সেনাবাহিনী। এছাড়া ৮ ঘণ্টার দীর্ঘ লড়াইয়ে বেশ কয়েকজন আহত হয়েছে বলেও জানায় তারা।
জুলাই সনদ সই হওয়ার এক বছর আজ। বাস্তবায়ন নিয়ে এখনও ধোঁয়াশা। সরকার বারবার বলেছে, নোট অব ডিসেন্টসহ সনদ বাস্তবায়ন করবে তারা। তবে একথা মানতে নারাজ বিরোধীরা। দুপক্ষের মধ্যে সংবিধান সংশোধন আর সংস্কার...
পূজার ছুটিতে বাড়ি যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের সাথে ধাক্কায় মোটরসাইকেলে থাকা হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
দায়িত্ব নেওয়ার ছয়দিনের মাথায় চাকরি খোয়ালেন হোয়াইট হাউসের নতুন প্রেস সচিব কেটি জ্যাকারিয়া। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রধান মুখপাত্র হিসেবে প্রথম কয়েক দিনেই যোগ্যতা নিয়ে তীব্র বিতর্ক ও...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর