ভারত থেকে চাল পৌঁছেছে মোংলা বন্দরে। আমদানি চুক্তির তৃতীয় প্যাকেজের এটি শেষ চালান। শনিবার ভোরে ভিয়েতনামের পতাকাবাহী 'এমভি পু থান-৩৬' জাহাজটি বন্দর চ্যানেলে নোঙর করে।
মোংলা বন্দর এলাকার সহকারী খাদ্য নিয়ন্ত্রক আবদুস সোবাহান জানান, এতে ৫ হাজার ৭৩৬ দশমিক ৫০০ টন চাল রয়েছে। পরীক্ষার জন্য চালের নমুনা সংগ্রহ করে ল্যাবে পাঠানো হয়েছে। কাস্টমসের অনুমোদন নিয়ে এসব চাল খালাস করা হবে।
এ পর্যন্ত ১০টি জাহাজে করে চুক্তির সব চাল মোংলা বন্দরে এসে পৌঁছানোর পর তা খালাস করে নদীপথে দেশের বিভিন্ন অঞ্চলে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।