সুন্দরবনে নদীতে পড়ে যাওয়া জাহাজের নাবিককে জীবিত উদ্ধার 

সুন্দরবনের আংটিহারা এলাকার শাকবাড়িয়া চলন্ত জাহাজ থেকে নদীতে পড়ে যাওয়া এমভি আলফাডাঙ্গা প্রাইড নামক একটি বাণিজ্যিক জাহাজের এক নাবিককে জীবিত উদ্ধার করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।

আপডেট : ১৬ আগস্ট ২০২৬, ১২:৪১ পিএম

সুন্দরবনের আংটিহারা এলাকার শাকবাড়িয়া চলন্ত জাহাজ থেকে নদীতে পড়ে যাওয়া এমভি আলফাডাঙ্গা প্রাইড নামক একটি বাণিজ্যিক জাহাজের এক নাবিককে জীবিত উদ্ধার করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।

আজ রোববার সকালে কোস্ট গার্ড পশ্চিম জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার মাহবুব হোসেন এ তথ্য নিশ্চিত করেন।

কোস্ট গার্ড সূত্রে জানা যায়, গত শনিবার ভারত থেকে ফ্লাই অ্যাশ বোঝাই করে এমভি আলফাডাঙ্গা প্রাইড নামের বাণিজ্যিক জাহাজটি বাংলাদেশে আসে। জাহাজটি সুন্দরবনের শাকবাড়িয়া নদীসংলগ্ন আংটিহারা এলাকায় অবস্থান করছিল। ওই দিন দুপুর ১২টার দিকে জাহাজের আপার ডেকে কাজ করার সময় দুর্ঘটনাবশত ওই নাবিক নদীতে পড়ে যান।

ঘটনার সময় কোস্ট গার্ড স্টেশন কয়রার একটি নিয়মিত টহল দল ওই এলাকায় দায়িত্ব পালন করছিল। টহল দলটি তাৎক্ষণিকভাবে বিষয়টি দেখতে পেয়ে দ্রুত এগিয়ে যায় এবং নদী থেকে ওই ক্রুকে অক্ষত ও জীবিত অবস্থায় উদ্ধার করে। পরবর্তীতে তাকে নিরাপদে তার নিজ জাহাজে পৌঁছে দেওয়া হয়।

কোস্ট গার্ড পশ্চিম জোনের পক্ষ থেকে জানানো হয়েছে, উপকূলীয় ও জলপথে যেকোনো জরুরি উদ্ধার কার্যক্রমে কোস্ট গার্ডের এ ধরনের তৎপরতা ও অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

পূজার ছুটিতে বাড়ি যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের সাথে ধাক্কায় মোটরসাইকেলে থাকা হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
কুমিল্লায় মহানগর ওয়ার্ড যুবদল নেতা মো. কাউছারকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার বেলা ১২টার দিকে জেলার পাঁচথুবী এলাকায় এ ঘটনা ঘটে।  জমিসংক্রান্ত বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটতে পারে বলে...
মাদক ব্যবসায়ীদের ধাওয়া দিয়ে ভুলে সীমান্ত পার হওয়া দুই পুলিশ সদস্যকে পতাকা বৈঠকে ফেরত দিয়েছে বিএসএফ। দেবিদ্দার- ব্রাহ্মণপাড়া সার্কেল এএসপি মো. শাহিন  বিষয়টি নিশ্চিত করেন। 
ঢাক-ঢোল ও কাঁশি-সানাইয়ের বাদ্য-বাজনা ছাড়া পূর্ণতা পায় না শারদীয় দুর্গাপূজা। পূজার প্রতিটি পর্বে তাই চাই ঢাকের গর্জন, চাই সুরের আবহ। এই প্রয়োজন থেকেই প্রতি বছরের মতো এবারও কিশোরগঞ্জের কটিয়াদীতে...
ইয়েমেনের তাইজে হুতি বিদ্রোহীদের ১৬ যোদ্ধাকে হত্যার দাবি করেছে সেনাবাহিনী। এছাড়া ৮ ঘণ্টার দীর্ঘ লড়াইয়ে বেশ কয়েকজন আহত হয়েছে বলেও জানায় তারা।
জুলাই সনদ সই হওয়ার এক বছর আজ। বাস্তবায়ন নিয়ে এখনও ধোঁয়াশা। সরকার বারবার বলেছে, নোট অব ডিসেন্টসহ সনদ বাস্তবায়ন করবে তারা। তবে একথা মানতে নারাজ বিরোধীরা। দুপক্ষের মধ্যে সংবিধান সংশোধন আর সংস্কার...
দায়িত্ব নেওয়ার ছয়দিনের মাথায় চাকরি খোয়ালেন হোয়াইট হাউসের নতুন প্রেস সচিব কেটি জ্যাকারিয়া। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রধান মুখপাত্র হিসেবে প্রথম কয়েক দিনেই যোগ্যতা নিয়ে তীব্র বিতর্ক ও...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার সব ধর্মেরই মূল উপজীব্য। মানবতার কল্যাণ সব ধর্মেরই অন্যতম মূল শিক্ষা।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর