মোংলায় একের পর এক চিংড়ি ঘেরে মড়ক, চিংড়ি চাষিরা দিশেহারা 

আপডেট : ২৩ আগস্ট ২০২৬, ০৬:৫৭ পিএম

বাগেরহাটের মোংলায় অতি বৃষ্টি ও ভাইরাসের প্রভাবে একের পর এক চিংড়ি ঘেরে মড়ক দেখা দিয়েছে। মরে যাচ্ছে মাছ, শূন্য হচ্ছে ঘের। দিশেহারা হাজারো চিংড়ি চাষি। 

মৎস্য বিভাগ বলছে, ঘের প্রস্তুতিতে ত্রুটি, পানির গভীরতা কম ও পোনার মানসহ বেশ কিছু কারণে দেখা দিয়েছে এই বিপর্যয়। বিজ্ঞানসম্মত আধুনিক প্রযুক্তি ও সহায়তা চান এ শিল্পে জড়িতরা।

বাগেরহাটের মোংলার অর্থনীতির অন্যতম প্রধান চালিকাশক্তি চিংড়ি চাষ। অথচ গত দেড় মাস ধরে অতি বৃষ্টি আর ভাইরাসের আক্রমণে একের পর এক ঘের এখন মাছশূন্য। পথে বসার উপক্রম চিংড়িচাষিদের।

মোংলায় কমপক্ষে ১৩ হাজার ৬০০ হেক্টর জমিতে ৬ হাজার ৭০টি ঘেরে চিংড়ি চাষ হয়। গত বছর প্রায় ১২ হাজার টন বাগদা উৎপাদন হয়েছে। অথচ এবার আড়তগুলোতে মাছের সরবরাহ গত বছরের তুলনায় অর্ধেকে নেমেছে।

চিংড়ির বেচা-কেনা কমে যাওয়ায়, সংকটে পড়েছেন ব্যবসায়ীরা। তারা চান, সরকারি তদারকি ও কার্যকর উদ্যোগ।

মোংলা মৎস্য আড়ৎদার সমবায় সমিতি লিমিটেডের আহ্বায়ক মো. তোফাজ্জল হোসেন বলেন, এ বছর মাছ উৎপাদন কম হওয়ার বিক্রিও হচ্ছে কম। বেচাকেনা কম।  

ঘেরে চিংড়ি মরে যাওয়ার পেছনে পানির চাহিদামাফিক গভীরতা না থাকা, অপরিকল্পিতভাবে চুনের ব্যবহার এবং মানসম্মত পোনা না পাওয়াকে কারণ হিসেবে বলছে মৎস্য বিভাগ।

মোংলা উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা মোহাম্মদ জাহিদুল ইসলাম বলেন, ঘের প্রস্তুতিতে ত্রুটি, পানির গভীরতা কম থাকা, অপরিকল্পিত চুন ব্যবহার এবং হ্যাচারি থেকে আসা পোনার মান নিয়ন্ত্রণ না হওয়াও এই বিপর্যয়ের কারণ।  

মোংলার অর্থনীতির প্রাণ চিংড়ি শিল্প। এর সংকট কাটাতে সরকারি সহায়তার পাশাপাশি বৈজ্ঞানিক পদ্ধতিতে চাষাবাদে জোর দেয়ার দাবি সংশ্লিষ্টদের।

পূজার ছুটিতে বাড়ি যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের সাথে ধাক্কায় মোটরসাইকেলে থাকা হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
কুমিল্লায় মহানগর ওয়ার্ড যুবদল নেতা মো. কাউছারকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার বেলা ১২টার দিকে জেলার পাঁচথুবী এলাকায় এ ঘটনা ঘটে।  জমিসংক্রান্ত বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটতে পারে বলে...
মাদক ব্যবসায়ীদের ধাওয়া দিয়ে ভুলে সীমান্ত পার হওয়া দুই পুলিশ সদস্যকে পতাকা বৈঠকে ফেরত দিয়েছে বিএসএফ। দেবিদ্দার- ব্রাহ্মণপাড়া সার্কেল এএসপি মো. শাহিন  বিষয়টি নিশ্চিত করেন। 
ঢাক-ঢোল ও কাঁশি-সানাইয়ের বাদ্য-বাজনা ছাড়া পূর্ণতা পায় না শারদীয় দুর্গাপূজা। পূজার প্রতিটি পর্বে তাই চাই ঢাকের গর্জন, চাই সুরের আবহ। এই প্রয়োজন থেকেই প্রতি বছরের মতো এবারও কিশোরগঞ্জের কটিয়াদীতে...
ইয়েমেনের তাইজে হুতি বিদ্রোহীদের ১৬ যোদ্ধাকে হত্যার দাবি করেছে সেনাবাহিনী। এছাড়া ৮ ঘণ্টার দীর্ঘ লড়াইয়ে বেশ কয়েকজন আহত হয়েছে বলেও জানায় তারা।
জুলাই সনদ সই হওয়ার এক বছর আজ। বাস্তবায়ন নিয়ে এখনও ধোঁয়াশা। সরকার বারবার বলেছে, নোট অব ডিসেন্টসহ সনদ বাস্তবায়ন করবে তারা। তবে একথা মানতে নারাজ বিরোধীরা। দুপক্ষের মধ্যে সংবিধান সংশোধন আর সংস্কার...
দায়িত্ব নেওয়ার ছয়দিনের মাথায় চাকরি খোয়ালেন হোয়াইট হাউসের নতুন প্রেস সচিব কেটি জ্যাকারিয়া। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রধান মুখপাত্র হিসেবে প্রথম কয়েক দিনেই যোগ্যতা নিয়ে তীব্র বিতর্ক ও...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার সব ধর্মেরই মূল উপজীব্য। মানবতার কল্যাণ সব ধর্মেরই অন্যতম মূল শিক্ষা।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর