ঘুরতে গিয়ে বন্যার পানিতে ডুবে দুই বন্ধুর মৃত্যু

শেরপুর জেলা সদরের কামারেরচরে মরা খালের বন্যার পানিতে ডুবে দুই স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। তারা হলো সদর উপজেলার কামারেরচর ইউনিয়নের দক্ষিণ বায়ান পাড়ার আমজাদ হোসেনের ছেলে সুফল (১৪) ও মহির উদ্দিনের ছেলে সুমন (১৪)। নিহতরা  কামারেরচর উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণির ছাত্র ছিল।

দুই বন্ধু মিলে আজ বৃহস্পতিবার বিকেলে কামারেরচর মরা খালে ঘুরতে যায়। এসময় ডুবা ভাঙ্গা রাস্তায় পড়ে খালের পানিতে ডুবে যায়। 

পরে সন্ধ্যা স্থানীয়রা তাদের দুজনের মরদেহ উদ্ধার করে। কামারেরচর ইউনিয়নের চেয়ারম্যান মো. হাবিবুর রহমান ঘটনাটি নিশ্চিত করেছেন।
  
শেরপুর সদর উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল মাহমুদ ভূইয়া বলেন, 'দুই বন্ধু মিলে খালে বন্যার পানিতে ঘুরতে গিয়ে ডুবে মারা গেছে। পরিবারের পক্ষ থেকে ময়নাতদন্তে ছাড়া লাশ দাফন করার অনুমতি চাওয়া হয়েছে। এ ব্যাপারে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।'