বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সারা দেশে সাংগঠনিক কাঠামো বিস্তৃতির উদ্যোগ নিয়েছে। এরই অংশ হিসেবে শেরপুর জেলায় ১২৬ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন করেছে তারা।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শেরপুর জেলা শাখার এই কমিটিতে আহ্বায়ক করা হয়েছে শেরপুর সরকারি কলেজের শিক্ষার্থী মামুনুর রহমানকে। সদস্যসচিব একই কলেজের শাহনুর রহমান সাইম, মুখ্য সংগঠক সরকারি বাঙলা কলেজের শিক্ষার্থী মোর্শেদ জিতু ও মুখপাত্র আনন্দমোহন কলেজের ফারদিন ফুয়াদ তুহিন।
এই কমিটিতে ১৭ জনকে যুগ্ম আহ্বায়ক, ১৬ জনকে যুগ্ম সদস্যসচিব, ২০ জনকে সংগঠক ও ৬৯ জনকে সদস্য করা হয়েছে।
গতকাল বৃহস্পতিবার মধ্যরাতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ভেরিফায়েড ফেসবুক পেজে শেরপুর জেলার আহ্বায়ক কমিটি প্রকাশ করা হয়। কমিটির বিজ্ঞপ্তিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ ও সদস্যসচিব আরিফ সোহেলের স্বাক্ষর রয়েছে। আগামী ছয় মাসের জন্য তারা এই কমিটি অনুমোদন করেছেন।