সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় একটি গমবোঝাই ট্রাকে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। আজ মঙ্গলবার রাত ৯টার দিকে এ ঘটনা ঘটে। পরে আধাঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস।
পুলিশের ভাষ্য, ঢাকা-বগুড়ার মহাসড়কের ষোলোমাইল এলাকায় গমবোঝাই ট্রাকে আগুন দিয়ে পালিয়ে যায় অবরোধকারীরা। খবর পেয়ে পুলিশ ও ফায়াস সার্ভিসের কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছে আধাঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন। ট্রাকে থাকা ড্রাইভার ও হেলপারের কোনও ক্ষতি হয়নি।
রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসিফ মোহাম্মদ সিদ্দিকুল ইসলাম বলেন, এ ঘটনায় থানায় মামলায় হবে। জড়িতদের বিরুদ্ধে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।