চাঁপাইনবাবগঞ্জে ব্যাটারি চালিত অটো রিকশার ধাক্কায় আব্দুল মান্নান নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। বৃহস্পতিবার সন্ধ্যায় সদর উপজেলায় মহরাজপুরে এ দুর্ঘটনা ঘটে।
আব্দুল মান্নান মহারাজপুর-মাষ্টারপাড়ার মৃত সিদ্দিক মন্ডলের ছেলে। দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে সদর মডেল থানার ওসি (তদন্ত) মাকছুদুর রহমান জানান মহারাজপুরে সড়ক পার হওয়ার সময় মান্নান আলীকে একটি ব্যাটারি চালিত অটোরিকশা ধাক্কা দেয়। এতে রাস্তার উপর পড়ে গুরুতর জখম হন তিনি। স্থানীয়রা তাঁকে উদ্ধার করে জেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে।
ওসি আরও বলেন, ’আব্দুল মান্নানের মরদেহ হাসপাতালের মর্গে রয়েছে। আইনানুগ ব্যবস্থা নিয়ে পরিবারের কাছে তার মরদেহ হস্তান্তর করা হবে।’