প্রচারের শেষ দিনে নাটোর–২ আসনে আওয়ামী লীগের সমাবেশ

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারের শেষ দিনে নাটোর–২ (সদর ও নলডাঙ্গা উপজেলা) আসনের নৌকার প্রার্থী শফিকুল ইসলাম শিমুলকে বিজয়ী করতে শোভাযাত্রা ও সমাবেশ করেছে পৌর আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। আজ বৃহস্পতিবার বিকেলে শহরের কান্দিভিটাস্থ জেলা আওয়ামী লীগের অস্থায়ী কার্যালয়ের সামনের সামনে থেকে হাজার হাজার নেতাকর্মী একটি শোভাযাত্রা বের করে।

শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে মাদ্রাসা মোড় এলাকায় গিয়ে শেষ হয়। পরে সেখানে তাঁরা এক সমাবেশ করে।

সমাবেশে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পৌর আওয়ামী লীগের সভাপতি সৈয়দ মোস্তাক আলী মুকুল, সাধারণ সম্পাদক হাবিবুর রহমান চুন্নু, জেলা যুবলীগের সভাপতি বাসিরুর রহমান খান চৌধুরি এহিয়া, সাবেক ছাত্রনেতা মোস্তারুল ইসলাম আলম, রিয়াজুল ইসলাম মাসুম সহ নেতারা।

তাঁরা বলেন, আগামী ৭ তারিখ সকাল সকাল ভোটকেন্দ্রে গিয়ে আপনারা আনন্দের সঙ্গে ভোট দেবেন। স্বতঃফূর্তভাবে জনগণ যেন ভোটকেন্দ্রে গিয়ে ভোট দিতে পারে এবং ভোটারদের যেন কোনো রকমের সমস্যা না হয় সেদিকে কড়া নজর রাখবে আইনশৃংখলা বাহিনীর সদস্যরা। আপনারা উন্নয়নের মার্কা নৌকা মার্কায় ভোট দিয়ে তৃতীয়য়বারের মতো নির্বাচিত করবেন।