চাঁপাইনবাবগঞ্জে ১২ কেজি ৮৭৫ গ্রাম ওজনের কষ্টিপাথরের একটি বিষ্ণুমূর্তি উদ্ধার করেছে র্যাব। বুধবার দুপুরে পৌর এলাকার হরিপুর থেকে পরিত্যক্ত অবস্থায় মূর্তিটি উদ্ধার করা হয়।
র্যাব জানায়, বিশেষ গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র্যাবের একটি দল হরিপুর এলাকায় অভিযান চালায়। এ সময় বিষ্ণুমূর্তিটি উদ্ধার করে। তবে কে বা কারা কি উদ্দেশ্যে মূর্তিটি এনেছিল, তা জানাতে পারেনি র্যাব।
এ ঘটনায় সদর থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে। উদ্ধার করা মূর্তিটি পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।