পাবনার সুজানগর উপজেলার ভাটপাড়া গ্রামে এক কিশোরীকে (১৫) ধর্ষণের অভিযোগ উঠেছে। ঘটনার পর ওই কিশোরীর নানি বাদী হয়ে সুজানগর থানায় পাঁচ জনের নামে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
ভুক্তভোগী কিশোরী পাবনা জেনারেল হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে ভর্তি রয়েছে।
জানা গেছে, শুক্রবার রাত ৯টার দিকে বাড়ির বাথরুমে যাচ্ছিল ওই কিশোরী। এ সময় সুযোগ বুঝে ওই এলাকার বখাটে বারেক তার সহযোগীদের সঙ্গে নিয়ে ওই কিশোরীকে তুলে নিয়ে যায় পাশের নির্মাণাধীন একটি ফ্ল্যাটে। সেখানে তাকে ধর্ষণ করে। এ সময় ওই কিশোরীর চিৎকার চেঁচামেচি শুনে প্রতিবেশীরা এগিয়ে আসলে পালিয়ে যায় বখাটেরা।
সুজানগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জালাল উদ্দীন বলেন, ‘শুক্রবার রাতে ধর্ষণের ঘটনার পর রাতেই ভুক্তভোগীর নানি থানায় এসে লিখিত অভিযোগ করেন। ঘটনার সঙ্গে যারা জড়িত, তাদের গ্রেপ্তারে পুলিশি অভিযান চলছে।’