রাজশাহীর কাশিয়াডাঙ্গা তালপুকুর এলাকায় মোহাম্মদ রিজন নামের এক অটোরিকশার চালকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত প্রধান আসামির দেওয়া তথ্যমতে আজ মঙ্গলবার মরদেহ উদ্ধার করে পুলিশ।
বিষয়টি নিশ্চিত করেছেন দামকুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম।
ওসি জানান, গত ২৩ মার্চ ঠাকুরমারা এলাকা থেকে পূর্ব পরিচিত পাপ্পুসহ পাঁচজন অটোরিকশা নিয়ে কাকনহাটে যায়। এরপর থেকেই লাপাত্তা চালক রিজন। পরদিন পরিবারের পক্ষ থেকে দামকুড়া থানায় স্থানীয় পাপ্পু নামের একজনকে প্রধান আসামি করে এবং পাঁচজনের নাম উল্লেখ করে অভিযোগ দায়ের করা হয়। এরপর পুলিশের জিজ্ঞাসাবাদে আসামিরা জানান, অটোরিকশা ও অটোরিকশার ব্যাটারির জন্য হত্যা করা হয় রিজনকে। প্রধান আসামি পাপ্পু জানান রিজনের মরদেহ কোথায় রাখা হয়েছে। পরে তাদের দেওয়া তথ্যমতে ঘটনার ১৫ দিন পর পাপ্পু আজ রিজনের অর্ধকৃত মরদেহ উদ্ধার করা হয়।
আসামিদের স্বীকারোক্তির বরাত দিয়ে ওসি জানান, প্রথমে রিজনকে কোমল পানির সঙ্গে ঘুমের ওষুধ মিশিয়ে খাইয়ে দেওয়া হয়। এরপর অচেতন অবস্থায় তালপুকুর এলাকায় নির্মাণাধীন ঘরে গলায় দড়ি পেঁচিয়ে ঝুলিয়ে রাখা হয়।