রাজধানীর ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের ওপর থেকে স্কচটেপ দিয়ে মুখ বাঁধা এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিকভাবে পুলিশের ধারণা হত্যার পর দুর্বৃত্তরা মরদেহটি ফেলে রেখে গেছে।
পুলিশ সূত্রে জানা যায়, মরদেহটি উদ্ধারের সময় নিহত ব্যক্তির পরনে ছিল নীল রঙের শার্ট ও লুঙ্গি। এবং তার মুখ স্কচটেপ দিয়ে বাঁধা অবস্থায় ছিল।
পুলিশ বলছে, আলামত নষ্ট করার জন্যেই মরদেহটি এলিভেটেড এক্সপ্রেসওয়েতে ফেলে রেখে গেছে দুর্বৃত্তরা। মরদেহটি কখন, কীভাবে সেখানে আনা হয়েছে এবং কারা এর সঙ্গে জড়িত তা বিশ্লেষণে সিসিটিভি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখা হবে। বর্তমানে নিহত ব্যক্তির পরিচয় শনাক্তের চেষ্টা করছে পুলিশ।



