অনলাইন জুয়া পরিচালনা করত তারা, সঙ্গে ছিল ২ হাজার আইফোন

আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৬ পিএম

কক্সবাজারের একটি আবাসিক হোটেল থেকে অনলাইন জুয়ার সঙ্গে জড়িত থাকার অভিযোগে ছয় চাইনিজ নাগরিককে আটক করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে বিপুল সংখ্যক আইফোন ও ল্যাপটপ জব্দ করা হয়েছে।

শুক্রবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে কক্সবাজার শহরের হোটেল সি প্যালেসে অভিযান চালায় জেলা গোয়েন্দা পুলিশ। অভিযানে হোটেলের একটি কক্ষ থেকে প্রায় দুই হাজার আইফোন ও ৪০টি  ল্যাপটপ জব্দ করা হয়। একই কক্ষ থেকে ছয়জনকে আটক করে পুলিশ।

পরে আটক ব্যক্তিদের কক্সবাজারের রামু থানায় সোপর্দ করা হয়। রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, অনলাইন জুয়ার সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে ডিবি পুলিশের একটি দল অভিযান চালিয়ে তাদের আটক করে। এ ঘটনায় রামু থানায় একটি মামলা করা হয়েছে।

মামলার পর শুক্রবার বিকেলে ছয়জনকে আদালতে সোপর্দ করা হলে আদালত তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন। একই সঙ্গে জব্দ করা ল্যাপটপ ও আইফোন মামলার আলামত হিসেবে জব্দ তালিকাভুক্ত করা হয়েছে।

পুলিশ বলছে, অনলাইন জুয়ার মাধ্যমে বিভিন্ন সময় অনেক মানুষ সর্বস্ব হারাচ্ছেন। এমন অভিযোগ ও গোপন সংবাদের ভিত্তিতেই এই অভিযান পরিচালনা করা হয়।

পুলিশের দাবি, আটক ব্যক্তিরা অনলাইন জুয়া পরিচালনা বা এর সঙ্গে সম্পৃক্ত কোনো কর্মকাণ্ডে জড়িত ছিলেন কি না, তা তদন্তের মাধ্যমে খতিয়ে দেখা হচ্ছে।

সরকারের পরিবেশ, বন ও জলবায়ু প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম বলেছেন, ‌‌‌‌‘আমরা জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় নানা কমর্সূচি নিয়ে কাজ করছি। নওগাঁর এই জনপদে তীব্র পানি সংকট বিরাজ করায় এই জনপদের...
মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নে একটি পরিত্যক্ত বাড়িতে বোমা তৈরির সময় বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে অন্তত ছয়জন আহত হয়েছেন। বিস্ফোরণের তীব্রতায় বাড়িটির টিনের চালের একটি অংশ উড়ে যায়। এ ঘটনায়...
নেত্রকোণায় পাচারের সময় দুই হ্যান্ডট্রলি ভর্তি সরকারি চাল জব্দ করেছে পুলিশ। এসময় হ্যান্ডট্রলিটির দুই চালককে আটক করা হয়। শুক্রবার বেলা সোয়া ১১টার দিকে মদন-তিয়শ্রী সড়কের রুদ্রশ্রী এলাকায় এই চাল জব্দ ও...
চট্টগ্রামের রাউজানে এক যুবদল কর্মীকে গুলি ও কুপিয়ে হত্যা করেছে দুবৃর্ত্তরা। বৃহস্পতিবার রাত ৯টার দিকে উপজেলার উড়কিরচর ইউনিয়নের কেরানিহাট এলাকায় এই ঘটনা ঘটে।
জনস্বার্থ বিষয়ক প্রকল্পের অর্থায়নে নির্দিষ্ট উৎসের ওপর নির্ভর করতে চায় না সরকার। বরং ভিন্ন ভিন্ন উৎসের দিকে নজর দেওয়া হচ্ছে। এমনটাই জানিয়েছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। 
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, ‘সরকার এখন নবায়নযোগ্য জ্বালানির ওপর সবচেয়ে বেশি জোর দিচ্ছে।’ ‎ ‎শুক্রবার বিকেলে যশোর কারিগারি প্রশিক্ষণ কেন্দ্র আয়োজিত...
এক বছরের ব্যবধানে যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশের এলএনজি আমদানি ৬১ শতাংশ বেড়েছে। ফলে ২০২৬ সালের প্রথমার্ধে এলএনজি আমদানিকারক দেশগুলোর মধ্যে বাংলাদেশ ১৭তম অবস্থানে রয়েছে।
ক্ষুদ্র ব্যক্তি স্বার্থ ও দলীয় স্বার্থে ফ্যাসিবাদ বিরোধী শক্তির মধ্যে অনৈক্য দেখা দিয়েছে বলে মত বিশিষ্টজনদের। জুলাই জাতীয় সনদের বাস্তবায়ন না হওয়াও অনৈক্যের আরেক বড় কারণও বলছেন তারা। তবে সরকার এগিয়ে...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর