পাবনায় দুই মোটরসাইলের সংঘর্ষে নিহত ২

পাবনা সদর উপজেলার জালালপুরে দুই মোটরসাইলের মুখোমুখি সংঘর্ষে নয়ন মিয়া (২০) এবং সেলিম মাহমুদ (৪০) নামের দুই মোটরসাইলে আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুজন আহত হয়েছেন। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বৃহস্পতিবার রাত ৮টার দিকে সদর উপজেলার গয়েশপুর ইউনিয়নের জালালপুর বাজার এলাকায় এ দুর্ঘটনা হয়।  

নিহত নয়ন মিয়া গয়েশপুর ইউনিয়নের শালাইপুর এলাকার আব্দুল মতিন মৃধার ছেলে এবং সেলিম মাহমুদ মৃত মোজাফফর হোসেনের ছেলে।

পুলিশ ও স্থানীয়দের সূত্রে জানা গেছে, জালালপুর থেকে গয়েশপুর সড়কে বেপরোয়া গতির মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় আহতদের উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতলে নেওয়া হলে কর্তৃব্যরত চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন। অপর দুজনকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

বিষয়টি নিশ্চিত করে পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম বলেন, ‘আইনি প্রক্রিয়া সম্পন্ন করে নিহতদের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।’