সাজেকের পরিস্থিতি স্বাভাবিক: রাঙামাটির পুলিশ সুপার

আপডেট : ২২ অক্টোবর ২০২৬, ০৫:০৫ পিএম

সাজেকের পরিস্থিতি এখন স্বাভাবিক এবং আইনশৃঙ্খলা বাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে বলে জানিয়েছেন রাঙামাটির পুলিশ সুপার আবদুর রকিব। বৃহস্পতিবার বেলা আড়াইটায় রাঙামাটি পুলিশ সুপার কার্যালয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান। 

সাজেকের চলমান অবরোধ ও পর্যটকদের ওপর হামলার ঘটনার বিস্তারিত তুলে ধরতে এ ব্রিফিংয়ের আয়োজন করা হয়। এতে পুলিশ সুপার জানান, সাজেকে চলমান অবরোধের মধ্যে পর্যটকদের ওপর সশস্ত্র গোষ্ঠীগুলো গুলি করে। তবে সেনা ও পুলিশ বাহিনী তাদেরকে নিরাপদে উদ্ধার করে নিরাপদ স্থানে নিয়ে যায়।  

ব্রিফিংয়ে পুলিশ সুপার বলেন, ‘গত ১১ থেকে ১৫ অক্টোবর পর্যন্ত সাজেক গণহিতে রক্ষা কমিটি ও সাজেক কারবারি অ্যাসোসিয়েশন অবরোধ ঘোষণা করেছিল। পরবর্তীতে দুর্গাপূজা উপলক্ষে ১১ থেকে ২১ অক্টোবর পর্যন্ত এই অবরোধ কিছুটা শিথিল রাখা হয়েছিল। এরপর ২১ তারিখে পুনরায় অবরোধের ঘোষণা দেওয়া হলে সাজেকে পর্যটক আটকা পড়েন। এই পর্যটকদের নিরাপদে গন্তব্যে ফিরিয়ে আনার জন্য সেনা ও পুলিশ প্রহরায় সকাল ৯টায় সাজেক থেকে রওনা করা হয়।’

ঘটনার বিবরণ দিয়ে পুলিশ সুপার বলেন, ‘পর্যটকদের বহরটি সকাল ১০টার দিকে উজানেরবাজারে পৌঁছালে সেনা ও পুলিশ সদস্যরা অবরোধকারীদের সঙ্গে কথা বলেন, যাতে পর্যটকরা নিরাপদে নির্দিষ্ট গন্তব্যে যেতে পারেন। কিন্তু অবরোধকারীরা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কথায় কর্ণপাত না করে উল্টো ইটপাটকেল নিক্ষেপ করে এবং একপর্যায়ে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর পাল্টা গুলি বর্ষণ করে। এতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য আহত হন।’

পুলিশ সুপার জানান, পরবর্তীতে পর্যটকদের নিরাপত্তা ও সরকারি জানমাল রক্ষার্থে সেনাবাহিনী এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও পাল্টা গুলি করে। দীর্ঘক্ষণ থেমে থেমে চলা এই গোলাগুলির পর দুপুর ১টার দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কঠোর নিয়ন্ত্রণে বর্তমানে সাজেকের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। 

রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে শিশু চোর সন্দেহে মো. আলম নামের এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। বুধবার রাতে এ হত্যাকাণ্ড হয়। এ ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ। 
নারায়ণগঞ্জের রূপগঞ্জে ট্রাক ও ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন। বৃহস্পতিবার দুপুরে ঢাকা-সিলেট মহাসড়কের রূপগঞ্জ উপজেলার মৈকুলী এলাকায় এ...
রাঙামাটির সাজেকের উজোবাজারে অবরোধকারীদের সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর থেমে থেমে সংঘর্ষ হয়েছে। অনির্দিষ্টকালের সড়ক অবরোধের মাঝেই নিরাপত্তার স্বার্থে সাজেকে অবস্থানরত তিন হাজারের বেশি পর্যটককে...
অনিবার্য কারণবশত পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত রাঙ্গামাটির অন্যতম পর্যটন কেন্দ্র সাজেক ভ্যালিতে ভ্রমণ সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে রাঙ্গামাটি জেলা প্রশাসন।
ডেঙ্গু আক্রান্ত হয়ে বৃহস্পতিবার সারা দেশে আরও ৪ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে জানুয়ারি থেকে এ পর্যন্ত ডেঙ্গুতে মোট প্রাণহানি হয়েছে ৩৬৮ জনের। আর একদিনে হাসপাতালে নতুন ভর্তি ১ হাজার ৫১২ রোগী। 
ফ্রান্সে চলমান আন্দোলন নিয়ে বাজে মন্তব্য করায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পসহ বিশ্বনেতাদের প্রতি ক্ষোভ জানিয়েছেন প্রেসিডেন্ট ইমান্যুয়েল ম্যাখোঁ। বিক্ষোভের নিয়ে বিভ্রান্তিকর তথ্য ও এআই দিয়ে...
ব্যাটম্যান ইউনিভার্সে ক্লেফেইস এমন এক চরিত্র, যার শরীর কাদার মতো পরিবর্তিত হতে পারে। চেহারা বদলে হতে পারে অন্য মানুষ! ফলে এই চরিত্রকে ঘিরে রহস্য, ভয়, পরিচয় সংকট ও শারীরিক রূপান্তরের মতো বিষয়গুলো...
শরতের স্নিগ্ধ আবহ, দেবীবন্দনার পবিত্র অনুরণন আর বাঙালির চিরায়ত ঐতিহ্যের আবাহনে সিডনিতে বর্ণাঢ্য আয়োজনে উদযাপিত হয়েছে শারদীয় দুর্গোৎসব। দর্পণ কালচারাল অ্যান্ড রিলিজিয়াস অ্যাসোসিয়েশনের উদ্যোগে গত ১৬...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর