খুলনায় গৃহবধূকে গুলি করে হত্যা

আপডেট : ২২ অক্টোবর ২০২৬, ১০:১৭ পিএম

খুলনা মহানগরীর লবণচরা থানাধীন জিন্নাপাড়া এলাকায় খুশি (২৫) নামে এক নারীকে গুলি ও কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার সন্ধ্যা পৌনে ৭টার দিকে নগরীর জিন্নাপাড়া বউবাজারের সাত নম্বর গলিতে এ হত্যাকাণ্ড হয়। 

নিহত খুশি ওই এলাকার বাসিন্দা সুমন সরদারের স্ত্রী।

লবণচরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ মোশারেফ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মাদকসংক্রান্ত বিরোধের জেরে জিন্নাপাড়ার সড়কে দুর্বৃত্তরা খুশিকে গুলি ও কুপিয়ে জখম করে। পরে তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ওসি আরও জানান, নিহতের স্বামী সুমন সরদার ‘ব্লেড বাবু’ নামে পরিচিত। তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে মাদক সংশ্লিষ্টতার অভিযোগ রয়েছে বলে জানান তিনি।

ঘটনার পরপরই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। হত্যাকাণ্ডে কারা জড়িত, তা তদন্ত করে দেখা হচ্ছে বলে জানান ওসি।

 

সফর শেষে ফেরার পথে এক আবেগঘন পরিস্থিতির সৃষ্টি হয়। প্রধানমন্ত্রীকে একনজর দেখতে রাস্তার দুই পাশে হাজারও স্থানীয় মানুষ ভিড় করেন। জনগণের ভালোবাসা ও আবেগের প্রতি সাড়া দিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান...
শেরপুরের শ্রীবরদীতে ব্রিজের নিচে ড্রামের ভেতর থেকে অজ্ঞাত এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার সকালে উপজেলার কুড়িকাহনিয়া কুটেমনি ব্রিজের নিচ থেকে ওই মরদেহ উদ্ধার কর হয়।
খুলনায় গুলিবিদ্ধ এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার ভোর সাড়ে পাঁচটার দিকে নগরীর মিস্ত্রিপাড়া বাজারের পূর্ব পাশের আনসার উদ্দিন লেন থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।
খুলনার ডুমুরিয়ায় যাত্রীবাহী বাস ও সিমেন্টবোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ১৫ জন আহত হয়েছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে।
জরুরি নিরাপত্তাজনিত সমস্যার কারণে সাইবার হামলার ঝুঁকি এড়াতে বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট সাময়িকভাবে বন্ধ করা হয়েছে। বৃহস্পতিবার ওয়েবসাইটটিতে প্রবেশের চেষ্টা করলে রক্ষণাবেক্ষণ কার্যক্রম চলার বার্তা...
প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের ত্রুটির কারণে ওয়েবসাইটে সাইবার হামলার আশঙ্কায় বিভিন্ন দেশের সরকার ও আন্তর্জাতিক সংস্থাগুলোকে সতর্ক করেছে যুক্তরাষ্ট্রের ন্যাশনাল সিকিউরিটি এজেন্সি। বিবিসি জানায়, পিএইচপি...
কক্সবাজারের হিমছড়ি সমুদ্রসৈকতে গোসল করতে নেমে প্রাণহানির ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে পাঁচজনে। বৃহস্পতিবার রাতে কলাতলীর দক্ষিণ পাশে ভাঙ্গার মোড় এলাকায় নিখোঁজ নাফিসুর রহমান নিবিড়ের মরদেহ ভেসে...
হেফাজতে ইসলামের নেতৃত্বে কওমি ঘরানার সাতটি ইসলামি রাজনৈতিক দল নিয়ে গঠিত হয়েছে নতুন রাজনৈতিক প্ল্যাটফর্ম সমমনা ইসলামী দল। বৃহস্পতিবার রাজধানীর খিলগাঁওয়ে এক বৈঠক শেষে এ সিদ্ধান্তের কথা জানানো হয়। 
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর