গাইবান্ধায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ককে নির্যাতনের প্রতিবাদে বিক্ষোভ

‘নিরাপদ থাকুক ইউনিয়নবাসী, অপসারণ হোক চেয়ারম্যান’—এই শ্লোগানকে সামনে রেখে গাইবান্ধায় মানববন্ধন, সড়ক অবরোধ ও বিক্ষোভ করেছে বৈষম্যবিরোধী ছাত্র–জনতা। গতকাল সোমবার বিকেলে গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার শ্রীপুর ইউনিয়ন পরিষদের সামনে ঘণ্টাব্যাপী মানববন্ধন ও বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে।

বিক্ষোভকারীরা জানান, ফ্যাসিবাদী চেয়ারম্যান ও তার সন্ত্রাসী বাহিনী বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এক নেতাবে নির্যাতন করেছে। এর প্রতিবাদে ও চেয়ারম্যানের অপসারণ চেয়ে তারা বিক্ষোভ করেছেন।

বিক্ষোভ ও মানববন্ধরে অংশ নেওয়া হুমায়ূন কবির রুবেল,রফিউদ্দৌলা ফরিদ,রুবেল মিয়া,সুজন মিয়া সোহেল মিয়াসহ আরও অনেকের দাবি, সুন্দরগঞ্জ উপজেলার শ্রীপুর ইউনিয়নের চেয়ারম্যান আজাহারুল ইসলাম মুকুল তার সন্ত্রাসী বাহিনী দিয়ে জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা রফিউদ্দৌলা ডাকুয়াকে নির্যাতন করেছে। এর প্রতিবাদে গতকাল সোমবার বিকেলে এ কর্মসুচী পালন করেন  তারা।

মানবন্ধনে বক্তা বলেন, শ্রীপুর ইউনিয়ন চেয়ারম্যান তার সন্ত্রাসী বাহিনী দিয়ে সমন্বয়ক রফিউদ্দৌলা ডাকুয়াকে গত রোববার রাতে নির্যাতন করেছে। আমরা এর বিচার দাবি করি এবং চেয়ারম্যানের অপসারণ চাই। তা না হলে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে।