দিনাজপুরে পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ২

দিনাজপুরের পার্বতীপুরে পিকআপ এবং মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত এবং একজন আহত হয়েছেন। আজ বুধবার সকাল ৯টার দিকে উপেজলার হাজীরমোড় নামক স্থানে পার্বতীপুর- ফুলবাড়ী সড়কে এ দুর্ঘটনা ঘটে। 

নিহতরা হলেন– শাহিনুর আলম (৪২) এবং সুবদেব রায় (৩৫)। তাঁদের পরিচয় বিস্তারিত জানা যায়নি। মরদেহ হাসপাতালে রাখা হয়েছে। 

পার্বতীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সালাম জানান, সকালে তিনজন মোটরসাইকেলে ফুলবাড়ী অভিমুখে যাচ্ছিলেন। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি পিকআপ ভ্যানের সঙ্গে মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়।

দুজনের মরদেহ রাখা হয়েছে হাসপাতালে। ছবি: ইনডিপেনডেন্টওসি জানান, এতে মোটরসাইকেলে আরোহী শাহিন ঘটনাস্থলেই মারা যান। পার্বতীপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর সুবদেবের মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় অন্যজনকে রংপুর মেডিকেলে নিয়ে যাওয়া হয়। স্থানীয়রা পিকআপ এবং চালককে আটক করে পুলিশে সোপর্দ করেছে। এ বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান।