দিনাজপুরে কাহারোলে পুনর্ভবা নদী থেকে এব যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তাঁর আনুমানিক বয়স ২০ বছর। এখনও তাঁর পরিচয় পাওয়া যায়নি বলে জানিয়েছে পুলিশ।
উপজেলার রামচন্দ্রপুর ইউনিয়নের নাপিতপাড়া ঘাট থেকে আজ রোববার বেলা ১১টায় মরদেহটি উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন কাহারোল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রুহুল আমিন।
ওসি জানান, আজ সকালে স্থানীয়রা নদীতে মরদেহ ভাসতে দেখে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহের শরীর ফুলে বিকৃত হয়ে গেছে। পরনে একটি কালো রঙের হাফ প্যান্ট এবং টি শার্ট রয়েছে।
মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালালে পাঠানো হয়েছে বলে জানান ওসি রুহুল আমিন।