নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়াতে সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলা প্রশাসনিক ভবনের ছাদে প্রায় দেড় কোটি টাকা ব্যয়ে স্থাপন করা হয় সৌরবিদ্যুৎ প্রকল্প। তবে তিন বছরের মধ্যে থমকে যায় ৩০ কিলোওয়াট ক্ষমতার প্রকল্পটির কার্যক্রম। প্রায় আট বছর ধরে অকেজো প্রকল্পের মূল্যবান যন্ত্রপাতি।
শান্তিগঞ্জ উপজেলা প্রশাসনিক ভবনের ছাদজুড়ে সারি সারি সোলার প্যানেল। ২০১৩ সালে জলবায়ু পরিবর্তন ট্রাস্টের আওতায় স্থাপন করা হয় ৩০ কিলোওয়াট ক্ষমতার এই সৌরবিদ্যুৎ প্রকল্প।
পল্লী বিদ্যুতায়ন বোর্ডের অধীনে এ প্রকল্পে ছিল ১০০টি সোলার প্যানেল, ব্যাটারি, ইনভার্টারসহ আধুনিক যন্ত্রপাতি। প্রকল্প চালুর পর কিছুদিন এখান থেকে বিদ্যুৎও মিলেছে। কিন্তু রক্ষণাবেক্ষণের অভাবে তিন বছরের বন্ধ হয়ে যায় প্রকল্পটি। ২০১৮ সালের পর এখানে আর বিদ্যুৎ উৎপাদন হয়নি।
সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা হিল্লোল চাকমা বলেন, ‘প্রকল্পটি ফের সচল করতে খরচের হিসাব নির্ধারণে একটি দল পরিদর্শন করেছে। প্রতিবেদন পাওয়ার পর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’
দীর্ঘদিন অকেজো সৌরবিদ্যুৎ প্রকল্পটির দ্রুত সংস্কার ও সচলের দাবি স্থানীয়দের।


