জয়পুরহাটে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নাসির হোসেন (৫৮) নামে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। আজ শনিবার দুপুরে ক্ষেতলাল উপজেলার কামারগাড়ী এলাকায় জয়পুরহাট-ক্ষেতলাল সড়কে এ দুর্ঘটনা ঘটে। ক্ষেতলাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল করিম বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত নাসির হোসেন ক্ষেতলাল উপজেলার তিলাবদুল মুন্সি পাড়া গ্রামের আব্দুল বারীর ছেলে।
ওসি আব্দুল করিম জানান, নাসির হোসেন ক্ষেতলাল পৌর শহরে টিসিবির পণ্য ক্রয় করে মোটরসাইকেলযোগে নিজ বাড়ি ফিরছিলেন। পথে জয়পুরহাট-ক্ষেতলাল সড়কের কামারগাড়ী এলাকায় অপরদিক থেকে আসা দ্রুতগ্রামী আরেকটি মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে গুরুতর আহত হন নাসির হোসেন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ক্ষেতলাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।