সিলেটের কোম্পানীগঞ্জ সীমান্তে ভারতের ১ কিলোমিটার অভ্যন্তরে খাসিয়াদের ছররা গুলিতে দুই বাংলাদেশি তরুণ নিহতের ঘটনা ঘটেছে।
বিষয়টি নিশ্চিত করেছেন কোম্পানীগঞ্জ থানার ওসি মো. শফিকুল ইসলাম খান।
ওসি জানান, শুক্রবার সকালে কয়েকজন যুবক সুপারি চুরির উদ্দেশ্যে সীমান্ত অতিক্রম করে ভারতের রাজন টিলা এলাকায় প্রবেশ করেন। দুপুর ১টার দিকে খাসিয়ারা তাদেরকে লক্ষ্য করে ছররা বন্দুক দিয়ে কয়েক রাউন্ড গুলি করলে ঘটনাস্থলেই দুজন মারা যান। সেসময় সঙ্গে থাকা অন্যরা তাদের উদ্ধার করে বাংলাদেশে নিয়ে আসে।
নিহত দুজন হলেন আশিকুর রহমান ও ইয়াকুব আলী। তারা একই উপজেলার বাসিন্দা। দুজনের লাশ পুলিশ হেফাজতে রয়েছে বলেও জানান ওসি।