ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ-২ (দিরাই-শাল্লা) আসনে বেসরকারি ফলাফলে বড় ব্যবধানে জয়লাভ করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী মোঃ নাসির চৌধুরী।
ঘোষিত ফলাফল অনুযায়ী, এই আসনের মোট ১১২টি ভোটকেন্দ্রের প্রাপ্ত ফলাফলে ধানের শীষ প্রতীক নিয়ে নাসির চৌধুরী পেয়েছেন ৯৯ হাজার ৫২২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী মোহাম্মদ শিশির মনির দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে পেয়েছেন ৬৩ হাজার ২২০ ভোট।
এছাড়া বাংলাদেশের কমিউনিস্ট পার্টি প্রার্থী নিরঞ্জন দাস কাস্তে প্রতীকে পেয়েছেন ১ হাজার ২০২ ভোট। জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া স্বাক্ষরিত প্রাথমিক বেসরকারি ফলাফলে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
এই আসনে মোট ৫৪.৭৩ শতাংশ ভোট পড়েছে। এর মধ্যে ৩ হাজার ২৫৩টি ভোট বিভিন্ন কারণে বাতিল বলে গণ্য হয়েছে। সব মিলিয়ে মোট বৈধ ভোটের সংখ্যা দাঁড়িয়েছে ১ লক্ষ ৬৩ হাজার ৯৭৪টি।