সিলেটের কানাইঘাট সীমান্তে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ বিস্ফোরক, ডেটোনেটর ও ফিউজ জব্দ করেছে বিজিবি-১৯। অভিযানে ৪৮টি উচ্চক্ষমতাসম্পন্ন বিস্ফোরক, ১০০টি ডেটোনেটর এবং ১১টি ফিউজ জব্দ করা হয়।
আজ শনিবার ভোরে কানাইঘাটের নুনছড়া চা বাগান এলাকার সীমান্তে এ অভিযান পরিচালিত হয়।
বিকেলে ১৯ বিজিবির সদর দপ্তরে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সুহেল আলম।
এ সময় তিনি বলেন, সীমান্ত এলাকায় নিরাপত্তা জোরদার রয়েছে। চোরাচালান ও অবৈধ কর্মকাণ্ড প্রতিরোধে বিজিবির অভিযান অব্যাহত থাকবে।