৫ দিন ধরে জামালপুর সীমান্তের শূন্যরেখায় আটকে নারী

টানা পাঁচ দিন পেরিয়ে গেলেও ভারত কিংবা বাংলাদেশ কোনো দেশই ওই নারীকে নিজেদের ভূখণ্ডে নিতে রাজি হয়নি। দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর পাহারার মাঝখানে আন্তর্জাতিক শূন্যরেখায় আটকে আছেন আনুমানিক ৩০ বছর বয়সী এক নারী।

আপডেট : ১৪ নভেম্বর ২০২৬, ০৩:১৩ পিএম

টানা পাঁচ দিন পেরিয়ে গেলেও ভারত কিংবা বাংলাদেশ কোনো দেশই ওই নারীকে নিজেদের ভূখণ্ডে নিতে রাজি হয়নি। দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর পাহারার মাঝখানে আন্তর্জাতিক শূন্যরেখায় আটকে আছেন আনুমানিক ৩০ বছর বয়সী এক নারী।

আজ শনিবার দুপুর পর্যন্ত জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার পাথরের চর সীমান্তে ওই নারীকে শূন্য রেখায় অবস্থান করতে দেখা গেছে।

স্থানীয়দের ভাষ্য, কখনো বাংলাদেশের দিকে, কখনো ভারতের দিকে যাওয়ার চেষ্টা করছেন ওই নারী। কিন্তু দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর বাধায় কোনো দেশেই প্রবেশ করতে পারছেন না। তীব্র রোদ ও রাতের কুয়াশায় খোলা আকাশের নিচে কাটছে তাঁর সময়।

সীমান্তবর্তী এলাকার লোকজন জানান, গত মঙ্গলবার সকালে পাথরের চর বিওপির আওতাধীন ১০৭৬/১ নম্বর সীমান্ত পিলার এলাকায় ওই নারীকে পুশইনের চেষ্টা করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। আনুমানিক ৩০ বছর বয়সী ওই নারী শূন্যরেখা পেরিয়ে বাংলাদেশে প্রবেশের চেষ্টা করলে বিজিবি সদস্য ও স্থানীয় লোকজন তাঁকে বাধা দেন।

জিজ্ঞাসাবাদে ওই নারী নিজের নাম, ঠিকানা কিংবা পরিচয় সম্পর্কে সুনির্দিষ্ট কোনো তথ্য দিতে পারেননি। এ সময় তিনি অসংলগ্ন কথাবার্তা বলেন বলে জানান স্থানীয়রা। পরে তাঁকে শূন্যরেখার ওপারে ফেরত পাঠানো হয়। এরপর থেকেই তিনি সীমান্তের মাঝখানে অবস্থান করছেন।

এ বিষয়ে জানতে জামালপুর ৩৫ বিজিবির অধিনায়ক লে. কর্নেল হাসানুর রহমানকে শনিবার দুপুরে ফোনকল করা হলেও তিনি রিসিভ করেননি।

খাগড়াছড়ির রামগড়ে সীমান্তে অংথেপ্রু মারমা (৬৬) নামের এক সাবেক বিজিবি সদস্যের রক্তাক্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ শনিবার সকাল ১০টার দিকে তাঁর মরদেহ উদ্ধার করে পুলিশ।
মাহদীর দাবি, রাত সাড়ে ১২টার দিকে হবিগঞ্জ সদর উপজেলার গোপায়া ইউনিয়নের পশ্চিম ভাদৈ গ্রামে তাদের বাড়িতে পেট্রোল বোমা হামলা হয়। দুর্বৃত্তরা বাড়ি লক্ষ্য করে তিনটি পেট্রোল বোমা নিক্ষেপ করে। এতে তার ছোট...
মেঘনায় ফেরি মাস্টারকে গ্রেপ্তারের প্রতিবাদে বন্ধ থাকার দীর্ঘ ৬ ঘণ্টা পর চাঁদপুর-শরীয়তপুর নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে। ​ফেরি মাস্টারকে গ্রেপ্তারের প্রতিবাদে ও তাঁর মুক্তির দাবিতে শনিবার সকাল...
​কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় সাহেবাবাদ দক্ষিণ বাজারে অগ্নিকাণ্ডে ১২টি দোকান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রাথমিকভাবে প্রায় ৮ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে ধারণা করছেন স্থানীয় ব্যবসায়ী ও...
তৈরি পোশাক খাতে একটি মহল বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে বলে অভিযোগ করেছে বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ)। সংগঠনটির দাবি, এর ফলে শিল্পাঞ্চলগুলোতে স্বাভাবিক কার্যক্রম ব্যাহত...
রাজধানী ঢাকার পরিচ্ছন্নতা কার্যক্রম আরও গতিশীল ও কার্যকর করতে গঠিত কমিটির কাজের সর্বশেষ অগ্রগতি পর্যালোচনা করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
জনপ্রিয় সংগীতশিল্পী বেলাল খানের কণ্ঠে প্রকাশিত হয়েছে মিউজিক্যাল শর্টফিল্ম ‘আঁধার রাতের ছায়া’। প্রচলিত মিউজিক ভিডিওর বাইরে গিয়ে এই গানের সঙ্গে একটি পূর্ণাঙ্গ চলচ্চিত্রের আবহ ও গল্পনির্ভর দৃশ্যায়ন...
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে রজধানীতে মিছিল করেছে জাতীয়তাবাদী যুবদল। বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভীর নেতৃত্বে এ প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর