শিশুদের খেলার সময় বল নারীর গায়ে লাগায় বৃদ্ধকে হত্যা

আপডেট : ১৪ নভেম্বর ২০২৬, ০১:২০ পিএম

নোয়াখালীর চাটখিল উপজেলায় শিশুদের ফুটবল খেলার সময় এক নারীর গায়ে বল লাগাকে কেন্দ্র করে বিরোধের জেরে এক বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় শনিবার সকালে দায়ের করা মামলায় দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

এর আগে, শুক্রবার বিকেলে হাটপুকুরিয়া ঘাটলাবাগ ইউনিয়নের বক্তারপুর গ্রামে এ ঘটনা হয়।

নিহত মীর হোসেন (৭০) ওই গ্রামের বাসিন্দা।

পুলিশ ও স্থানীয়রা জানান, নিহত মীর হোসেনের নাতি মো. ইয়াসিন শুক্রবার বিকেলে বাড়ির পাশে কয়েকজন শিশুসহ ফুটবল খেলছিল। এ সময় স্থানীয় ফয়সালের মা রওশন আরা পাশ দিয়ে যাওয়ার সময় তার গায়ে বল লাগে। এতে ক্ষুব্ধ হয়ে তিনি বলটি নিয়ে যান। পরে হাবীব নামে এক শিশু বলটি ফেরত নিতে মা রওশন আরার বাড়িতে যায়। তিনি বল ফেরত না দিলে হাবীব বলের পরিবর্তে তার একটি পানির বালতি নিয়ে যায়। 

পরে হাবীবের মা ছেলেকে বকাঝকা করে বালতি ফেরত দিয়ে বল ফেরত নিতে গেলে রওশন আরার সঙ্গে তার কথা-কাটাকাটি ও হাতাহাতি হয়।
পরে ফয়সালের পরিবারের সদস্যরা হাবীবের পরিবারের সদস্যদের ওপর হামলা চালায়। এ সময় মীর হোসেনের মাথায় লাঠি দিয়ে আঘাত করা হলে তিনি গুরুতর আহত হন। আশঙ্কাজনক অবস্থায় তাকে চাটখিল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল মোন্নাফ বলেন, ‘এ ঘটনায় শনিবার সকালে নিহতের ছেলে মো. আলমগীর বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন। মামলার দুই আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। মরদেহ ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যা নোয়াখালী জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।’

খাগড়াছড়ির রামগড়ে সীমান্তে অংথেপ্রু মারমা (৬৬) নামের এক সাবেক বিজিবি সদস্যের রক্তাক্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ শনিবার সকাল ১০টার দিকে তাঁর মরদেহ উদ্ধার করে পুলিশ।
মেঘনায় ফেরি মাস্টারকে গ্রেপ্তারের প্রতিবাদে বন্ধ থাকার দীর্ঘ ৬ ঘণ্টা পর চাঁদপুর-শরীয়তপুর নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে। ​ফেরি মাস্টারকে গ্রেপ্তারের প্রতিবাদে ও তাঁর মুক্তির দাবিতে শনিবার সকাল...
​কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় সাহেবাবাদ দক্ষিণ বাজারে অগ্নিকাণ্ডে ১২টি দোকান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রাথমিকভাবে প্রায় ৮ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে ধারণা করছেন স্থানীয় ব্যবসায়ী ও...
গাজীপুরের রাজেন্দ্রপুর রেলস্টেশনে যমুনা ও হাওড় এক্সপ্রেস ট্রেনের যাত্রাবিরতির দাবিতে বিক্ষোভ করছেন এলাকাবাসী। এসময় তারা দুটি ট্রেন আটকে রেখে যাত্রাবিরতি দিতে বাধ্য করেন। এসময় ঢাকা ময়মনসিংহ...
ডিসেম্বর মাসে জামায়াতে ইসলামী সর্বোচ্চ শক্তি নিয়ে মাঠে থাকবে বলে জানিয়েছেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেন, ‘পাপের বোঝা বেশি বলেই দেশ ছেড়ে পালিয়েছে যারা, তারাই এখন নানা ষড়যন্ত্র...
বলিউডে ধর্মীয় বাণী-খচিত গয়না পরার ট্রেন্ড নতুন কিছু নয়, তবে সম্প্রতি তা নতুন করে বিতর্কের জন্ম দিয়েছে। অভিনেত্রী কারিনা কাপুর খানের পর এবার সমালোচনার মুখে পড়েছেন আরেক শীর্ষ তারকা দীপিকা...
মাহদীর দাবি, রাত সাড়ে ১২টার দিকে হবিগঞ্জ সদর উপজেলার গোপায়া ইউনিয়নের পশ্চিম ভাদৈ গ্রামে তাদের বাড়িতে পেট্রোল বোমা হামলা হয়। দুর্বৃত্তরা বাড়ি লক্ষ্য করে তিনটি পেট্রোল বোমা নিক্ষেপ করে। এতে তার ছোট...
ক্ষমতাচ্যুত শেখ হাসিনাকে দেশে ফেরানোর সব আইনি প্রক্রিয়া সম্পন্ন করেছে সরকার, এখন বাকি সিদ্ধান্ত ভারতের বলে মন্তব্য মন্তব্য করেছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। 
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর