সিলেট সীমান্ত থেকে বিএসএফ সদস্যকে আটক করল বিজিবি

‎সিলেটের গোয়াইনঘাট উপজেলার বিছদনাকান্দি সীমান্তে অস্ত্রসহ এক ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) সদস্যকে নিজেদের হেফাজতে নিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। ‎

আজ মঙ্গলবার দুপুরে বাংলাদেশ সীমান্তের প্রায় ২০০ গজ অভ্যন্তরে অনুপ্রবেশের পর তাঁকে হেফাজতে নেওয়া হয়। সিলেট ব্যাটালিয়ন ৪৮ বিজিবি-এর দায়িত্বাধীন বিছনাকান্দি বিওপির একটি টহল দল তাঁকে হেফাজতে নেয়।
‎
‎বিষয়টি নিশ্চিত করেছেন ‎৪৮ বিজিবির অধিনায়ক লে. কর্নেল নুর উদ্দিন আহমেদ।
‎
‎বিজিবি সূত্রে জানা গেছে, ওই বিএসএফ সদস্যকে বিছনাকান্দি বিওপিতে নিয়ে আসা হয়। এ সময় তার সঙ্গে অস্ত্রও ছিল।
‎
‎এদিকে, আটক বিএসএফ সদস্যকে হস্তান্তরের বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের উপস্থিতিতে পতাকা বৈঠকের প্রস্তুতি চলছে। পতাকা বৈঠকের মাধ্যমে তাকে হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানায় বিজিবি।