সিলেট বিভাগে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে বিভাগে হামের উপসর্গে মোট ২২০ জন প্রাণ হারাল।
শিশু দুটি জালালাবাদ রাগীব রাবেয়া হাসপাতাল ও ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিল। তাদের বাড়ি যথাক্রমে মৌলভীবাজার সদর উপজেলা ও সিলেটের গোলাপগঞ্জ উপজেলায়। শিশু দুটির বয়স সাড়ে ৬ মাস ও ৭ মাস।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গ নিয়ে নতুন করে ভর্তি হয়েছে ২০১ জন। এ নিয়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি রয়েছে ৫ শতাধিক রোগী।
চিকিৎসকেরা জানান, বেশিরভাগ ক্ষেত্রেই হামের উপসর্গ নিয়ে মারা যাচ্ছে শিশুরা। যাদের বেশিরভাগেরই নিউমোনিয়া, জন্ডিস, হৃদরোগসহ নানা শারিরীক জটিলতায় ভুগছিল।
আক্রান্ত ও মারা যাওয়া শিশুদের অধিকাংশই সুনামগঞ্জ, সিলেট ও হবিগঞ্জের প্রত্যন্ত জনপদের।
তবে, টিকাদান কর্মসূচি ও সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত রয়েছে বলে জানান বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের কর্মকর্তারা।


