সিলেটের ওসমানীনগরে একই সঙ্গে ট্রাক-পিকআপ-বাস-অটোরিকশা ও মোটরসাইকেলের সংঘর্ষে একজন নিহত হয়েছে হয়েছেন। নিহত ব্যক্তি মোটরসাইকেলের আরোহী ছিলেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১০ জন।
আজ রোববার সকালে ঢাকা-সিলেট মহাসড়কের আহমদনগরে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির নাম খলিলুর রহমান। তিনি ওসমানীনগর উপজেলার গোয়ালাবাজার এলাকার ব্রাক্ষণগ্রাম গ্রামের বাসিন্দা।
খবর পেয়ে ওসমানীনগর থানা-পুলিশ ও ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে হতাহতদের উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। দুর্ঘটনায় আহতরা হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।
সিলেট তামাবিল হাইওয়ে পুলিশের এএসআই শামছুল আলম এসব তথ্য নিশ্চিত করেন।