আমেরিকার নতুন শুল্ক নীতি নিয়ে আতঙ্কের কিছু নেই বলে জানিয়েছেন শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান। তিনি জানান, বাণিজ্য মন্ত্রণালয় এ নিয়ে কাজ করছে।
বৃহস্পতিবার রাজধানীর বসুন্ধরা আন্তর্জাতিক কনভেনশন সেন্টারে ৯ম চামড়া ও চামড়াজাত পণ্য প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।
শিল্প উপদেষ্টা জানান, সরকার আলোচনা চালিয়ে যাচ্ছে।
দেশে প্রতি বছর ২৭ কোটি বর্গফুট চামড়া উৎপাদন হয় জানিয়ে তিনি জানান, এ সম্পদকে কাজে লাগিয়ে রপ্তানি বাড়াতে সরকার চেষ্টা করছে।
উপদেষ্টা জানান, বিশেষ করে নতুন বাজার সৃষ্টির ওপর জোর দেওয়া হচ্ছে। সাভার চামড়া শিল্প নগরীর সিইটিপির মান আগের চেয়ে উন্নয়ন হয়েছে।
প্রদর্শনীতে ১৪ টি দেশের উদ্যোক্তারা অংশ নেন। প্রদর্শনী সবার জন্য উন্মুক্ত, চলবে আগামী শনিবার পর্যন্ত।